× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার শান্ত’র টার্গেট ভারত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫২ পিএম

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৪৪ পিএম

এবার শান্ত’র টার্গেট ভারত

বাংলাদেশের টেস্ট পথচলা ২৪ বছরের। এ সময়ে চারবার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ লজ্জায় ফেলতে পেরেছে লাল সবুজের প্রতিনিধিরা। রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ১০ উইকেটে জয় লাভ করে নাজমুল হোসেন শান্ত ব্রিগেড। আর দ্বিতীয় এবং শেষ টেস্ট জিতেছে ৬ উইকেটে। প্রতিপক্ষের মাঠে জয়ের আনন্দ যে কতটা মধুর তা ম্যাচ শেষে সম্প্রচার চ্যানেলকে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। এ সময় তিনি এও জানিয়েছেন, পাকিস্তানকে হারানোর আত্মবিশ্বাস ও অভিজ্ঞতা ভারত সিরিজে কাজে লাগাবে বাংলাদেশ।

শান্ত বলেছেন, ‘এমন মুহূর্ত ভাষায় প্রকাশ করার মতো না। দলের সবাই যেভাবে খেলেছে তা সত্যিই দুর্দান্ত। শুরুতে জাকিরের আগ্রাসন ম্যাচের মোমেন্টাম আমাদের দিকে নিয়ে আসে। সাদমানও দারুণ ছিল। আমাদের মিডল অর্ডার নিজেদের অভিজ্ঞতার প্রমাণ দিয়েছে। এটি খুবই গুরুত্বপূর্ণ দিক। মাঠের বাইরে সবার কঠোর পরিশ্রম ছিল চোখে পড়ার মতো। কোচের সঙ্গে আলাপ, পরিকল্পনা সাজানো, খেলোয়াড়দের উদ্দীপনা—সবকিছুই জিততে সাহায্য করেছে। সামনে ভারতের বিপক্ষে সিরিজ। আশা করি, আগামী দিনেও জয়ের এই সংস্কৃতি গড়ে উঠবে আমাদের মধ্যে।’

বিশেষ করে তরুণ খেলোয়াড়দের নিয়ে গড়া বাংলাদেশ দল। ব্যাটিং এবং বোলিং-দুই সেক্টরেই তরুণরা দুর্দান্ত পারফর্ম উপহার দিয়েছে। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ১০ উইকেটই নিয়েছেন বাংলাদেশের পেসাররা। হাসান মাহমুদ-নাহিদ রানাদের প্রশংসা করে শান্ত বলেছেন, ‘আমাদের পেসাররা দুর্দান্ত। তাদের বোলিংয়ে আমি সত্যি অভিভূত। তাদের অবিশ্বাস্য বোলিংয়েই আমরা জয় পেয়েছি। প্রত্যেকে নিজেদের নিয়ে সৎ ছিল এবং জয়ের ব্যাপারে উন্মুখ ছিল।

পাকিস্তান সফর পরবর্তীকালে ভারত সফর করবে বাংলাদেশ। এ নিয়ে শান্ত বলেছেন, ‘পরের সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। পাকিস্তানকে হারানোয় আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। মুশফিকুর ও শাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে আছে। ভারতের মাটিতে ওদের অভিজ্ঞতা কাজে লাগবে। মেহেদী যেভাবে রান করার পাশাপাশি উইকেট নিয়েছে সেটা ওকে বাড়তি আত্মবিশ্বাস দেবে। ভারতের বিরুদ্ধেই এই খেলাটাই খেলতে চাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা