× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফোন করে টাইগারদের অভিনন্দন জানালেন ড. ইউনূস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪ ১৬:২৮ পিএম

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪৮ পিএম

ফোন করে টাইগারদের অভিনন্দন জানালেন ড. ইউনূস

পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জয়ের পর মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পুরো জাতি আপনাকে নিয়ে গর্বিত।

বাংলাদেশ দল দেশে ফেরার পর সংবর্ধনা দেওয়া হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

পাকিস্তানকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছেন টাইগাররা। এর মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটে রচিত হলো অবিস্মরণীয় এক ইতিহাস। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা