রাওয়ালপিন্ডি টেস্ট
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪ ১৪:২৭ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪ ২১:০১ পিএম
রাওয়ালপিন্ডিতে পূর্বাভাস ছিল বৃষ্টি ও বজ্রঝড়ের। তাতে শঙ্কা জাগে দ্বিতীয় টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলা নিয়ে! সব শঙ্কা উবে যথাসময়ে শুরু হয় খেলা। গুরুত্বপূর্ণ দিনে বেশ ভালোভাবেই নিজেদের জয়ের বন্দরে এগিয়ে নিচ্ছে বাংলাদেশ। জয় পেতে সফরকারীদের প্রয়োজন আর মাত্র ৩২ রান। বাইশগজে রয়েছেন মুমিনুল হক (৩৪*) মুশফিকুর রহিম (৮*)।
এর আগে পাকিস্তানের ছুড়ে দেওয়া ১৮৫ রান তাড়া করতে নেমে ২ উইকেটে ১১৯ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। আগেরদিনের ৪২ রান নিয়ে ব্যাট করতে নেমে সকালের সেশনে দুই উইকেট হারায় সফরকারীরা। মারমুখী ব্যাটিং করা জাকির হাসান ৪০ ও সাদমান ইসলাম ২৩ রান করে সাজঘরে ফিরেন। মধ্যাহ্ন বিরতির পর ফিরেন নাজমুল হোসেন (৩৮)। একটি করে উইকেট নিয়েছেন মীর হামজা খুররাম শাহজাদ ও আগা সালমান।