× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধুমপান করে সমালোচনার মুখে ধোনির স্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩০ পিএম

ধুমপান করছেন সাক্ষী, সমালোচনার মুখে কেউ কথাও বলেননি— সংগৃহীত ছবি

ধুমপান করছেন সাক্ষী, সমালোচনার মুখে কেউ কথাও বলেননি— সংগৃহীত ছবি

প্রকাশ্যে ধূমপান করে সমালোচনার মুখে পড়েছেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনি। গ্রিসে ঘুরতে গিয়ে এমন বিব্রতকর অবস্থায় পড়েছেন সাক্ষী। তবে তারকা দম্পতির কেউ এবিষয়ে এখনও কথা বলেননি।

গ্রিসে পরিবার নিয়ে ছুটি কাটাতে গেছেন ধোনি। সঙ্গে আছেন অভিনেত্রী কারিশমা তান্না। তিনি কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। যেখানে দেখা গেছে ধোনির স্ত্রী প্রকাশ্যে ধূমপান করছেন। 

ভাইরাল হওয়া ওই ছবি নিয়েই সমালোচনা। ছবিতে দেখা গেছে, বেশ কিছু মানুষের ভিড়ে দাঁড়িয়ে সাক্ষী সিগারেট ধরাচ্ছেন। বিষয়টি নেটিজেনরা ভালোভাবে নেয়নি।

সাক্ষীর ধূমপানের ছবি ছড়িয়ে পড়া এবারই প্রথম নয়। কলেজে পড়ার সময় তার ধূমপানের একটি ছবি ঘিরে বেশ আলোচনা শুরু হয়েছিল। তবে কোনো সময়ই সাক্ষী ধোনির প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এবারও এখন অবধি তারা বিষয়টি নিয়ে কথা বলেননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা