× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যাটকিনসন নৈপুণ্যে সিরিজ ইংল্যান্ডের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪ ১২:০২ পিএম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪ ১২:৩৯ পিএম

লর্ডসে আরেকবার বল হাতে তাণ্ডব চালিয়েছেন অ্যাটকিনসন। সংগৃহীত ছবি

লর্ডসে আরেকবার বল হাতে তাণ্ডব চালিয়েছেন অ্যাটকিনসন। সংগৃহীত ছবি

লর্ডসে দ্বিতীয় টেস্টে ১৯০ রানে শ্রীলঙ্কাকে হারিয়েছে ইংল্যান্ড। ৪৮৩ রানের লক্ষ্য তাড়ায় দিমুথ করুণারত্নে ও দীনেশ চান্ডিমাল এবং ধনঞ্জয়া ডি সিলভা হাফ সেঞ্চুরি করলেও ২৯২ রানে থামে লঙ্কানরা। বিশাল এ জয়ে ২-০ ব্যবধানে এগিয়ে তিন ম্যাচের সিরিজ নিশ্চিত করে ইংল্যান্ড।

ম্যাচে জোড়া সেঞ্চুরিতে কুককে ছাড়িয়ে টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন রুট। তার সেঞ্চুরির সংখ্যা ৩৪, কুকের ৩৩। অনন্য কীর্তি গড়েছেন ডান হাতি পেসার গাস অ্যাটকিনসনও। ইংল্যান্ডের তৃতীয় খেলোয়াড় হিসেবে একই ম্যাচে সেঞ্চুরি এবং ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন। ১৯৮৪ সালে ইয়ান বোথামের পর এ কীর্তি প্রথম গড়লেন তিনি। রেকর্ড গড়ে ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন অ্যাটকিনসন।

লর্ডসে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। ব্যাটে নেমে ইংল্যান্ড জো রুটের ১৪৩ এবং অ্যাটকিনসনের ১১৮ রানে ভর করে ৪২৭ রান তোলে। ৫ উইকেট নেন লঙ্কান পেসার আসিথা ফের্নান্দো।

জবাব দিতে নেমে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে ১৯৬ রানে অলআউট হলে ইংল্যান্ড লিড পায় ২৩১ রানের। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও রুটের সেঞ্চুরিতে ২৫১ রানে শেষ হয় ওলি পোপদের ইনিংস।

শ্রীলঙ্কার সামনে ৪৮৩ রানের লক্ষ্য দাঁড় করানো ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে সফরকারীদের অলআউট করে দেয় ২৯২ রানে। ১৯০ রানে জয়ের সঙ্গে সিরিজও জিতে নেয় দলটি। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট এবং প্রথম ইনিংসে সেঞ্চুরির কল্যাণে ম্যাচসেরা হন অ্যাটকিনসন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা