× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিসিবির বিরুদ্ধে গুরুতর অভিযোগ শেহজাদের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪ ২০:১৯ পিএম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪ ২০:৪৭ পিএম

পাকিস্তানের হয়ে ২০১৯ সালে সর্বশেষ মাঠে নেমেছিলেন আহমেদ শেহজাদ

পাকিস্তানের হয়ে ২০১৯ সালে সর্বশেষ মাঠে নেমেছিলেন আহমেদ শেহজাদ

পাকিস্তানের চ্যাম্পিয়নস কাপ থেকে নাম সরিয়ে নিলেন আহমেদ শেহজাদ। এর জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে পক্ষপাতিত্ব, মিথ্যা প্রতিশ্রুতি ও অবিচারের অভিযোগ তুলেছেন তিনি। সম্প্রতি সামাজিকমাধ্যম এক্সে পোস্ট দিয়ে ডানহাতি ওপেনার লেখেন, ‘আমি চ্যাম্পিয়নস কাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছি।’

ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের ব্যবধান কমাতে পিসিবি ‘চ্যাম্পিয়নস ইভেন্টস’ নামের একটি টুর্নামেন্ট-সূচির ঘোষণা দেয়। যার অধীনে প্রথম শ্রেণি, ৫০ ওভার ও টি-টোয়েন্টি সংস্করণের তিনটি নতুন ঘরোয়া প্রতিযোগিতা আয়োজন করা হবে। যার শুরুটা হবে ওয়ানডে কাপ দিয়ে, যা ১২ সেপ্টেম্বর শুরু হয়ে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো হচ্ছে ডলফিনস, লায়নস, প্যানথারস, স্ট্যালিয়নস ও উলভস।

পিসিবি চ্যাম্পিয়নস কাপের পাঁচটি দলের জন্য পাঁচ সাবেক ও বর্তমান ক্রিকেটারকে ভালো সম্মানীতে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে। ৩২ বছর বয়সি শেহজাদ বলছেন এই ব্যয় অমূলক। তার যুক্তি, পাকিস্তানের এই মুহূর্তে মূল্যস্ফীতি চলছে। মানুষ জীবনধারণে বেশ বেগ পোহাচ্ছে। এই ব্যয় নিয়ে প্রশ্ন তুলে শেহজাদ লেখেন, ‘যখন পাকিস্তান মূল্যস্ফীতি, দারিদ্র্য এবং ভয়াবহ বিদ্যুৎ বিল নিয়ে হিমশিম খাচ্ছে, ঠিক তখনই পিসিবি মেন্টরদের পেছনে ৫০ লাখ রুপি নষ্ট করছে। অথচ এরাই কি না পাকিস্তানের ক্রিকেটকে তলানিতে নিয়ে এসেছে।’

এমনিতেই পাকিস্তান ক্রিকেটে টালমাটাল অবস্থা। ওয়ানডে বিশ্বকাপ-টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো ফল করতে পারেনি বাবর আযমরা। সবশেষ বাংলাদেশের বিপক্ষেও দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে হেরেছেন শান মাসুদরা। দলটির হয়ে ৮১টি পঞ্চাশ ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলা শেহজাদ মনে করেন, পাকিস্তানের এমন বেহাল দশার জন্য দেশটির অভ্যন্তরণীর অবকাঠামো দায়ী। এক্সে লেখেন, ‘একজন সত্যিকারের ক্রিকেটপ্রেমী হিসেবে আমি এই কাঠামোকে সমর্থন করতে পারি না। কারণ এখানে মেধার কোনো মূল্য নেই। আমি এই ব্যর্থ কাঠামোর অংশ হওয়াটা প্রত্যাখ্যান করছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা