× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এগিয়ে গিয়েও আর্সেনালের হোঁচট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪ ২০:১০ পিএম

আপডেট : ৩১ আগস্ট ২০২৪ ২০:৪০ পিএম

এগিয়ে গিয়েও আর্সেনালের হোঁচট

ঘরের মাঠে শুরু থেকেই প্রতিপক্ষের ওপর দাপট দেখাল আর্সেনাল। ব্রাইটনকে চেপে ধরে প্রথমার্ধের শেষ দিকে গোলও পেয়ে গেল মিকেল আর্তেতার দল। তবে শেষ পর্যন্ত সেই লিড ধরে রাখতে পারেনি তারা। লিগ শুরুর পর টানা দুই ম্যাচ জিতে তৃতীয় ম্যাচেই পয়েন্ট হারাল গেল বারের রানার্সআপরা।

ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় গতকাল শনিবার এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালকে রুখে দেয় ব্রাইটন। ১-১ গোলের ড্র মেনে মাঠ ছেড়েছে দুই দল। মৌসুমে প্রথমবার পয়েন্ট হারাল আর্সেনাল ও ব্রাইটন। গতকাল শনিবার সন্ধ্যায় এই ম্যাচ শেষে তিন খেলায় দুই দলেরই পয়েন্ট সমান সাত করে।

এদিন খেলার শুরু থেকেই অতিথিদের প্রবল আক্রমণে চেপে ধরে আর্সেনাল। সুফল মেলে ম্যাচের ৩৮তম মিনিটে। দলকে লিড এনে দেন কাই হাভার্টস। বুকায়ো সাকার কাছ থেকে লং পাসে ফাঁকা জায়গায় বল পেয়ে গোলে শট নেন জার্মান ফরোয়ার্ড। এর আগে প্রথম মিনিটে আর্সেনালের বক্স থেকে বল পেয়ে আক্রমণে যান ব্রাইটনের কাইরো মিটোমা। মাঝমাঠ পেরোতেই তার প্রচেষ্টা ব্যর্থ করে দেন সালিবা। ১৮ মিনিটে ট্রসার্ডের ক্রসে মার্টিন ওডেগার্ডের শট রুখে দেন ব্রাইটন কিপার। শেস পর্যন্ত এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্সেনাল। বিরতির পর ফিরেই বড় ধাক্কা খায় আর্সেনাল। জোড়া হলুদ কার্ড দেখায় ৪৯ মিনিটে মাঠ ছাড়তে হয় আর্সেনালের ডেকলান রাইসকে। এমিরেটস স্টেডিয়ামে ক্যারিয়ারে প্রথমবার লাল কার্ড দেখেন তিনি। ১০ জনের দল পেয়ে ৫৮ মিনিটে সমতায় ফেরে ব্রাইটন। এরপর আর্সেনালের ওপর দিয়ে আক্রমণের ঝড় বইয়ে দেয় ব্রাইটন। তবে কোনো দলই আর গোলের দেখা পায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা