× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাঠের উন্নতিতে চোখ বিসিবি সভাপতির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪ ১৭:৩৬ পিএম

পূর্বাচল স্টেডিয়াম পরিদর্শনে গিয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ; ছবি: আ. ই. আলীম

পূর্বাচল স্টেডিয়াম পরিদর্শনে গিয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ; ছবি: আ. ই. আলীম

২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। এ ছাড়া আগামী কয়েক বছরেও দেশে আইসিসির বেশ কিছু ইভেন্ট রয়েছে। এসব টুর্নামেন্টকে সামনে রেখে রাজধানীর পূর্বাচলে সদ্য সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নামে একটি পূর্ণাঙ্গ ক্রিকেট কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে ক্ষমতার পটপরিবর্তনের পর অনিয়মের অভিযোগে ওই স্টেডিয়ামসহ বিসিবির আর্থিক বিষয়াদি খতিয়ে দেখার কথা জানিয়েছেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। একইসঙ্গে ‘দ্য বোট’ স্টেডিয়াম নির্মাণকাজের দরপত্র গ্রহণ প্রক্রিয়াও বাতিল করেছে বিসিবি।

শনিবার (৩১ আগস্ট) পূর্বাচল স্টেডিয়াম পরিদর্শনে গিয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, পূর্বাচলে তৈরি করা মাঠগুলোকে যতদ্রুত সম্ভব খেলার উপযোগী করতে চান। বিসিবি সভাপতি বলেন, ‘যতদ্রুত সম্ভব মাঠ তৈরি করা হবে। বোর্ড পরিচালকদের সাথে বসে আলোচনা করে গুরুত্ব দিয়ে করা হবে যত তারাতাড়ি সম্ভব।’

প্রায় পাঁচ হাজার কোটি টাকার এই প্রকল্পের অধীনে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামসহ দুটি মাঠ নির্মাণের কথা ছিল। আপাতত স্টেডিয়াম নির্মাণের চিন্তা থেকে সরে এসেছে বিসিবি। তবে মাঠ প্রস্তুত করে খেলার উপযোগী করাতেই মনোযোগ ফারুক আহমেদের, ‘প্রধান ইচ্ছা ছিল মাঠ উন্নত করা। উন্নতি আনতে নতুন মাঠ আমরা করতে পারি কিনা এটা চিন্তা করেছিলাম। যেহেতু এটা আমাদের নিজস্ব জায়গা এবং পরিকল্পনা ছিল, মাঠ আমরা তারাতাড়ি সম্ভব করা লক্ষ্য। আমাদের যে স্টেডিয়াম গুলো সংস্কার করার কথা ছিল তার সাথে এই মাঠ যুক্ত হবে। আমরা স্টেপ বাই স্টেপ যাব, দুইটা মাঠের পরিকল্পনা ছিল আপনারা জানেন। বড় একটা স্টেডিয়াম হওয়ার কথা ছিল, এই মুহুর্তে এত বড় বাজেট আমরা এফোর্ড করতে পারব না। প্রথমে একটা মাঠ দিয়ে শুরু করব, তারপর পাশের মাঠ দেখব। এটা প্রধান কাজ। দ্রুত মাঠের কাজ শুরু হবে। এখন অনেক খেলা হচ্ছে এইচপি, মেয়েদের বিভিন্ন খেলার জন্য মাঠের দরকার।’

মাঠের নকশার বিষয়ে ফারুক আহমেদ জানান, মাঠ করতে নৌকার প্রয়োজন নেই। এসময় ওভাল বা ডিম্বাকৃতির মাঠের কথা বলেন তিনি, এখনও দেখিনি (নকশা), তবে ধারণা পেয়েছি। মাঠ করতে নৌকার বা স্কয়ার শেইপ দরকার নেই। ওভাল শেইপ হলে হয়। আগেই উল্লেখ করেছি একটা পরামর্শক গ্রুপে বিনিয়োগ হয়েছে। ঐটার ভিত্তিতেই বড় কোন পরিবর্তন না করে, একদিনেই তো সব করা সম্ভব না। প্রথমে মাঠ, ড্রেসিংরুম এভাবে করতে হবে। ওদের প্ল্যান এখনো দেখিনি, সেগুলো দেখে-বুঝে প্রথমেই মাঠ করার চিন্তা আমাদের।

পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকলে এই মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচও আয়োজন হতে পারে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। ২০৩১ সালে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ। সেই বিশ্বকাপে এই স্টেডিয়ামে ম্যাচ হওয়ার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে এটা নিয়ে এখনই কিছু বলতে চাননি ফারুক আহমেদ, ’ফ্যাসিলিটি ভালো হলে কেন না? আমরা চাই সেরা মাঠে সেরা খেলা হোক। গ্যালারি না থাকলেও মাঠ, উইকেট, ড্রেসিংরুমে ভালো হলে আমরা করতে পারি। এটা (২০৩১ বিশ্বকাপ) অনেক দূরের বিষয়। পরবর্তী বিসিবি নির্বাচনের একবছর সময় আছে। পূ্র্ণাঙ্গ কমিটির জন্য টার্গেট করে কাজটা করা সহজ হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা