× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৯০০’র খুব কাছে রোনালদো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪ ২৩:৪০ পিএম

ক্রিশ্চিয়ানো রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো

চল্লিশ পেরিয়ে যেতে খুব বেশি সময় নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর হাতে। এই ‘বুড়ো’ বয়সেও সিআর সেভেন দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে যাচ্ছেন। ছন্দটা ধরে রেখে মাঠের লড়াইয়ে ফের গোলের দেখা পেলেন পর্তুগিজ ফুটবল মহাতারকা। তার গোলের সুবাদে সৌদি প্রো লিগে আল ফেইহার বিপক্ষে ৪-১ গোলের দাপুটে এক জয় তুলে নিয়েছে আল-নাসর।

ম্যাচে ফ্রি কিক থেকে চোখ ধাঁধানো গোল করেন রোনালদো। এটি ছিল ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার বর্ণিল ফুটবল ক্যারিয়ারের ৮৯৯তম গোল। বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের ২২ বছর কাটিয়ে ফেলেছেন। তার পেশাদার ক্যারিয়ার এখন সোনালি সময় পেরিয়ে সায়াহ্নে পৌঁছে গেছে।

শত শত গোল উপহার দিয়ে ফেলেছেন। তারপরও পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এটা কেবল শুরু। চলো এগিয়ে যাই আল-নাসর।’ হয়তো চলতি মৌসুমে এগিয়ে যাওয়ার কথাই বলেছেন চির সবুজ তারুণ্য ধারণ করা রোনালদো।

ম্যাচের এক গোলে দুটি মাইলফলকের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন রোনালদো। আর একটি গোল পেলেই ছুঁয়ে ফেলবেন ৯০০ গোলের মাইলফলক। ফ্রি-কিকে আর একটি গোল করতে পারলে লিওনেল মেসির রেকর্ড (৬৫ গোল) স্পর্শ করবেন এ মেগাস্টার। আর দুটি গোল পেলে মেসিকে টপকে শীর্ষে উঠে যাবেন রোনালদো।

অন্যদিকে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখল বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে শুরুতেই পিছিয়ে পড়ে কাতালুনিয়ারা। তবে হাল ছাড়েনি হান্সি ফ্লিকের দল। দ্বিতীয়ার্ধের জোড়া গোলে পূর্ণ ৩ পয়েন্ট পেয়েছে বার্সা। দলটির জার্সিতে অভিষেকে আলো ছড়িয়েছেন দানি ওলমো।

রায়ো ভায়োকানোর মাঠে মঙ্গলবার রাতে লা লিগার খেলাটি ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। উনাই লোপেজের গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে সমতা টানেন পেদ্রি। শেষদিকে জয়সূচক গোলটি করেন বদলি খেলোয়াড় ওলমো। সবশেষ ইউরোয় দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা