× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিগ ব্যাশের ড্রাফটে ১০ বাংলাদেশি ক্রিকেটার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪ ২১:২৬ পিএম

তালিকায় ৯ জন পুরুষ ক্রিকেটার ছাড়াও আছেন একজন নারী ক্রিকেটার— সংগৃহীত ছবি

তালিকায় ৯ জন পুরুষ ক্রিকেটার ছাড়াও আছেন একজন নারী ক্রিকেটার— সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিগ ব্যাশের প্লেয়ার ড্রাফটে নাম দিয়েছেন বাংলাদেশের ১০ ক্রিকেটার। তালিকায় ৯ জন পুরুষ ক্রিকেটার ছাড়াও আছেন একজন নারী ক্রিকেটার। ক্রিকেট অস্ট্রেলিয়া বুধবার ড্রাফটে থাকা ৪৩২ পুরুষ ক্রিকেটার ও ১৬১ জন নারী ক্রিকেটারের নাম প্রকাশ করেছে। আসরটিতে অংশগ্রহণ নিতে চাচ্ছেন প্রায় ৩০টি দেশের খেলোয়াড়।

বিগ ব্যাশ ছেলেদের টুর্নামেন্ট শুরু হবে ১৫ ডিসেম্বর। ২৭ অক্টোবর শুরু হবে মেয়েদের টুর্নামেন্ট। তার আগে খেলোয়াড় ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের খেলোয়াড়রা। পুরুষ ক্রিকেটারদের মধ্যে রয়েছেন— হাসান মাহমুদ, জাকের আলী অনিক, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারি, তাইজুল ইসলাম, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব। নারী দলের তারকা পেসার জাহানারা আলমও আছেন দল পাওয়ার আশায়। আসরটিতে অংশ নিতে নাম লিখিয়েছেন ভারতের ১৯ নারী ক্রিকেটার।

বিগ ব্যাশে একটি দল কমপক্ষে দুজন বিদেশি খেলোয়াড় নিতে পারবে। দলে সর্বোচ্চ চারজন বিদেশি খেলোয়াড় থাকতে পারবে। প্লেয়ার্স ড্রাফটের আগে সব দল একজন করে পুরুষ ও একজন করে নারী ক্রিকেটার দলে নেওয়ার সুযোগ পাচ্ছে। ১ সেপ্টেম্বর মেলবোর্নে অনুষ্ঠিত হবে এবারের মৌসুমের প্লেয়ার্স ড্রাফট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা