× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করল ক্যারিবিয়ানরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪ ২০:২০ পিএম

আপডেট : ২৮ আগস্ট ২০২৪ ২৩:১০ পিএম

প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করল ক্যারিবিয়ানরা

দুই দফা বৃষ্টিতে ২০ ওভারের ম্যাচ কমে ১৩ ওভারে দাঁড়ায়। আম্পায়ারের বেঁধে দেওয়া ইনিংসে দক্ষিণ আফ্রিকা তোলে ১০৮ রান। ২২ বল ও ৮ উইকেট হাতে রেখে সেই রান টপকে যায় ওয়েস্ট ইন্ডিজ। শুধু এই একটি টি-টোয়েন্টি ম্যাচই নয়, বরং প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচেও আধিপত্য দেখিয়েছে ক্যারিবিয়ানরা। ৩ ম্যাচের সিরিজের সবকটিতে জয় পেয়েছে রোস্টন চেজ ব্রিগেড। তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজে এ নিয়ে দ্বিতীয়বার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজ।

গত বুধবার ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান স্বাগতিক দলের অধিনায়ক রোস্টন। ট্রিস্টান স্টুবাসের ১৫ বলে ৪০ রানের ক্যামিও ইনিংসে ১০৮ রান পুঁজি পায় সফরকারীরা। রান তাড়ায় শুরুতে পথ হারালেও শাই হোপ ও নিকোলাস পুরান ব্যাটিং ঝড় তোলেন। পুরান ১৩ বলে ২৫ রানে সাজঘরমুখো হলেও হোপ (৪২) ও শিমরন হেটমায়ার (৩১) অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ম্যাচসেরা নির্বাচিত হন শেপার্ড। আর সিরিজসেরার পুরস্কার জেতেন শাই হোপ। তিন ম্যাচে ১৩৪ রান করেন এই ব্যাটার।

প্রোটিয়াদের কাছে হেরে গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিদায় নিতে হয়েছিল সুপার এইট পর্ব থেকে। সেই দলটাকে ৩-০ ব্যবধানে হারানো দুর্দান্ত এক অর্জন বলে মনে করছেন শেফার্ড, ‘যে দলটা আমাদের বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে, তাদের সব ম্যাচে হারানো দুর্দান্ত।’ আর স্মৃতিতে অমলিন রাখার মতো সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ বলেছেন, ‘এটি দারুণ জয় ছিল। ৩-০ ব্যবধানে সিরিজ জিততে চেয়েছিলাম আমরা। পাওয়ার প্লে’র ওভারগুলো ভালোভাবেই কাজে লাগিয়েছি। তাদের দ্রুতই চাপে রাখতে সক্ষম হই।’

সিরিজ খোয়ানোর ব্যাপারটি মোটেও মেনে নিতে পারেননি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্কাম। সিরিজের শেষ ম্যাচ শেষে তারকা এই ব্যাটার বলেছেন, ‘কঠিন একটা সময় পার করলাম। সম্ভবত সবচেয়ে কঠিন কন্ডিশনে খেলেছি আমরা। এরপরও বলতে চাই, দলগত উন্নতি করার আরও সুযোগ আছে আমাদের। সে দিকেই আমরা মনোযোগ দেব। একটু সময় প্রয়োজন। এ সময়ের মধ্যে আমরা গুছিয়ে উঠতে সক্ষম হব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা