× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফ অ-২০ চ্যাম্পিয়নশিপ

ফাইনাল জিতে মিরাজুল বললেন ‘শুকরিয়া’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪ ১৮:৩৪ পিএম

আপডেট : ২৮ আগস্ট ২০২৪ ১৮:৫১ পিএম

জোড়া গোলে ম্যাচের নায়ক বনে যান মিরাজুল ইসলাম। ছবি : বাফুফে

জোড়া গোলে ম্যাচের নায়ক বনে যান মিরাজুল ইসলাম। ছবি : বাফুফে

বয়সভিত্তিক সাফের শিরোপা থাকলেও অনূর্ধ্ব-২০ পর্যায়ে এর আগে কখনও ট্রফির দেখা পায়নি বাংলাদেশ। সেই আক্ষেপ নেপালে আজ ঘুচিয়েছে মারুফুল হকের দল। স্বাগতিক নেপালকে ৪-১ ব্যবধানে হারিয়ে শিরোপা উল্লাস করেছেন মিরাজুল ইসলাম, আসাদুল মোল্লা, পিয়াস আহমেদ নোভারা। 

দুর্দান্ত জয়টি এসেছে মিরাজুলের জোড়া গোল আর নোভা ও রাব্বি হোসেনের একটি করে গোলে। যদিও ম্যাচে দারুণ খেলেছে স্বাগতিকরা। কিন্তু কোচের ট্যাকটিকস আর খেলোয়াড়দের মনোযোগ ধরে রাখতে নেপালকে হারাতে সক্ষম হয় বাংলাদেশি যুবারা। অবিশ্বাস্য পারফরম্যান্স করেছে দলের গোলরক্ষক মোহাম্মদ আসিফ হোসেন। দলের এক নম্বর গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ ইনজুরিতে পড়ায় ভারতের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে নামেন তিনি। আর আজ তো শুরুর একাদশেই ছিলেন। কোচের আস্থারও প্রতিদান দিয়েছেন ফাইনালে। করেছেন বেশ কয়েকটি দৃষ্টিনন্দন সেভ। 

এদিন অবশ্য জোড়া গোলে ম্যাচের নায়ক বনে যান মিরাজুল ইসলাম। প্রথমার্ধে দলকে লিড এনে দেওয়ার পর দ্বিতীয়ার্ধে লিড দ্বিগুণ হয় তারই গোলে। অথচ মাঠে নামার আগে নাকি এমনটা চিন্তাতেই ছিল না যে এতো ভালো খেলতে পারেন তিনি। চ্যাম্পিয়ন হওয়ার পর এক ভিডিওবার্তায় তরুণ এই ফরোয়ার্ড বলেছেন, ‘প্রথমবার সাফে চ্যাম্পিয়ন হয়েছি, শুকরিয়া। ভারতের বিপক্ষে (সেমিফাইনাল) বলব না খুব ভালো খেলেছি, তারপরও জিতেছি, এটাকে ভাগ্য বলব আমি। সত্যি কথা বলতে, আমি আজকে (বুধবার) মাঠে নামার পর আমি টপ স্কোরার হব সেটাই চিন্তাতেই ছিল না। আমি ভেবেছিলাম দলটাকে এগিয়ে নিতে চেষ্টা করব, এরপর সেট পিস থেকে গোল পেলাম, সত্যি ভাগ্যবান আমি।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা