× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪ ২২:০০ পিএম

আপডেট : ২৭ আগস্ট ২০২৪ ২২:১৭ পিএম

আইসিসির চেয়ারম্যান জয় শাহ

আইসিসির চেয়ারম্যান জয় শাহ

আইসিসির নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন জয় শাহ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

আজ মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। জয় শাহ ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র জমা দেননি। ফলে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই আইসিসির সর্বোচ্চ পদে আসীন হলেন জয় শাহ। আইসিসির ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হলেন ৩৫ বছরের এ ভারতীয় ক্রিকেট সংগঠক।

আগামী নভেম্বরে শেষ হবে আইসিসির বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলের মেয়াদ। টানা দুই মেয়াদে তিনি এই দায়িত্বে রয়েছেন।

এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারির দায়িত্ব পালন করছেন জয় শাহ। ভারতীয় বোর্ডের দায়িত্ব ছেড়ে আগামী ১ ডিসেম্বর থেকে আইসিসির দায়িত্ব কাঁধে তুলে নেবেন জয় শাহ।

নতুন দায়িত্ব পেয়ে দারুণ উচ্ছ্বসিত জয় শাহ।আইসিসিকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আইসিসির চেয়ারম্যান হয়ে আমি খুব খুশি। বিশ্বজুড়ে ক্রিকেটের উন্নতির জন্য আমি ও আমার দল কাজ করব।'

ক্রিকেটকে সারা বিশ্বে আরও ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জয় শাহ, 'আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি, যেখানে ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটের মধ্যে একটি ভারসাম্য প্রয়োজন। সেই সঙ্গে ক্রিকেটে নতুন নতুন প্রযুক্তিও আসছে। ক্রিকেটের বাজার আরও বাড়ছে। এই পরিস্থিতিতে ক্রিকেটকে আরও ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ শুরু করব আমরা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা