× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবা-ছেলের ২০৮ বলের জুটিতে ৪ রান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪ ২০:১৬ পিএম

আপডেট : ২৭ আগস্ট ২০২৪ ২০:৪২ পিএম

বাবা-ছেলের ২০৮ বলের জুটিতে ৪ রান

টেস্ট ক্রিকেট অনেকটাই বদলে গেছে। দীর্ঘ ফরম্যাটের খেলা দেখতে বসলে এখন আর বিরক্তিভাব আসে না! তার অন্যতম কারণ বাজবল ক্রিকেট। ইংল্যান্ডের আবিষ্কৃত ‘বাজবল’ তথ্য ক্রিকেটের গতিবিধি বদলে দিয়েছে। টেস্টে মারকাটারি ব্যাটিং করতে দেখা যায় দেশটির ব্যাটসম্যানদের। অথচ ব্রিটিশমুলুকে এখনও চর্চা হচ্ছে আগের নিয়ম। ধীরে ও টিকে থাকা নীতিতে জোর খাটাচ্ছেন কেউ কেউ। যার একটি চিত্র বিশ্ব ক্রিকেটে তোলপাড় তুলেছে।

ইংল্যান্ডের ঘরোয়া ডার্বিশায়ার ক্রিকেট লিগে ডিভিশন নাইনের এক দিনের ম্যাচে মিকলওভার থার্ড ইলেভেনের বিপক্ষে ডার্লি অ্যাবি ক্রিকেট ক্লাব ফোর্থ ইলেভেনের দুই ব্যাটসম্যানের ২০৮ বলের জুটিতে স্কোরবোর্ডে জমা করেছেন মাত্র ৪ রান। জুটির দুই ব্যাটার ইয়ান বেস্টউইক ও থমাস বেস্টউইক সম্পর্কে বাবা-ছেলে। এই ৪ রানই ছেলে থমাসের অবদান, তার খরচা ৭১ বল। বাবা ইয়ান আরও ধৈর্যশীল, ১৩৭ বল খেলেও শূন্য রানে অপরাজিত থাকেন তিনি।

স্মরণীয় ম্যাচে মিকলওভার ৩৫ ওভারে ২৭১ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাবে ৮ রানে ৩ উইকেট হারায় ডার্লি অ্যাবি। দিকহারা দলের হাল ধরেন ইয়ান ও থমাস। মাটি কামড়ে পড়ে থাকেন দুজন। শেষ পর্যন্ত থমাসের বিদায়ে জুটি যখন ভাঙে, তার নামের পাশে তখন ৭১ বলে ৪ রান। শেষ পর্যন্ত ডার্লি অ্যাবি ক্রিকেট ক্লাব ৪৫ ওভারে ৪ উইকেটে তোলে ২১ রান, এরপর ম্যাচটি ড্র ঘোষণা করা হয়।

এমন অবিস্মরণীয় ম্যাচ খেলে সামাজিকমাধ্যমে ভাইরাল ইয়ান ও থমাস। দুজনকে ফ্রেন্ড রিকোয়েস্টের বন্যায় ভাসিয়ে দিচ্ছেন ভক্তরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা