× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

আসিফের গোল্ডেন গ্লাভস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪ ২০:৪৫ পিএম

আপডেট : ২৬ আগস্ট ২০২৪ ২১:০৮ পিএম

আসিফের গোল্ডেন গ্লাভস

মেহেদী হাসান শ্রাবণ চোট পেয়ে মাঠ না ছাড়লে হয়তো নামাই হতো না মোহাম্মদ আসিফের! কিন্তু একাদশের বাইরে থাকা গোলরক্ষকই বনে গেলেন নায়ক। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে থামান দারুণ দুটি পেনাল্টি সেভে। তাতেই আরেকবার বয়সভিত্তিক সাফের শিরোপার মঞ্চ নিশ্চিত করে বাংলাদেশের যুবারা।

সোমবার (২৬ আগস্ট) কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে আসিফের আগে গোলবারের নিচে নৈপুণ্য দেখান শ্রাবণ। ম্যাচের প্রথম দিকে ধুঁকতে থাকা বাংলাদেশের জালও অক্ষত রাখেন। ১-০ গোলে এগিয়ে থাকার পরেও মারুফুল হকের শিষ্যরা যখন বল দখলে পরাস্ত হচ্ছিলেন, তখন দারুণ ‍দুটি সেভও করেন বাংলাদেশ অধিনায়ক।

তবে বীরত্ব শেষ অবধি নিতে পারেননি শ্রাবণ। দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে আঘাত পেয়ে মাঠ ছাড়েন। লাল-সবুজের গ্লাভস তুলে নেন আসিফ। তিনি মাঠে নামার কিছুক্ষণ পরেই এক সংঘবদ্ধ আক্রমণের জটলায় ভারত সমতা আনে। এরপর নির্ধারিত সময়ের খেলা শেষে টাইব্রেকারে গোলবারের নিচে পেনাল্টি শুট আউটেও দেখান বীরত্ব।

আসিফ ভারতের হয়ে টাইব্রেকারের প্রথম শট ঠেকিয়ে দেন। এরপর তিনটি গোল হজম করলেও শেষের শটটি ঝাঁপিয়ে পড়ে থামান। বাংলাদেশের খেলোয়াড়রা চারটি শটের সবকটিতে জালের দেখা পায়। আসিফের গোল্ডেন হ্যান্ডে ভর করে ২৮ আগস্টের ফাইনালও নিশ্চিত করে বাংলাদেশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা