× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুশফিকের পর বন্যার্তদের পাশে লিটনও

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪ ২২:৩২ পিএম

মুশফিকের পর বন্যার্তদের পাশে লিটনও

রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো জয়ের দেখা পেয়েছে টাইগাররা। ঐতিহাসিক ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট হাতে ফিফটি হাঁকিয়েছেন লিটন দাস। এছাড়া পুরো ম্যাচে উইকেটের পেছনেও ছিলেন সাবলীল। এমন পারফরম্যান্সে এনার্জেটিক প্লেয়ার অব দ্যা ম্যাচের পুরস্কার জিতেছেন উইকেটকিপার ব্যাটার। 

এদিকে আকস্মিক বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলে লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী। বন্যা দুর্গতদের সহায়তায় এগিয়ে আসছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ত্রাণের কাজে যোগ দিচ্ছেন স্বেচ্ছাসেবক থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠরাও। এবার বন্যার্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন লিটনও। এনার্জেটিক প্লেয়ার অব দ্যা ম্যাচের প্রাইজমানির পুরো অর্থ বন্যার্তদের জন্য অনুদান হিসেবে দেবেন তিনি। পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন এই তারকা। 

নিজের ফেসবুকে লিটন জানিয়েছেন, 'পাকিস্তানকে প্রথমবার টেস্ট ম্যাচে হারিয়েছি, সেখানে অবদান রাখতে পেরে আনন্দিত ও গর্বিত। দেশে বন্যা পরিস্থিতির কারণে এই জয়টাও ঠিকমত উপভোগ করতে পারছি না, মনটা পড়ে আছে দেশে। আমি এই ম্যাচে এনার্জেটিক প্লেয়ার অব দ্যা ম্যাচ পুরষ্কার হিসাবে প্রাপ্ত অর্থ বন্যার্তদের জন্য দেবার ঘোষণা দিচ্ছি। যারা দেশে আছেন, তাঁরা সবাই সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন। যত বিপদ, তত ঐক্য। বাংলাদেশ হারবে না।'

এর আগে ১৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মুশফিকুর রহিম। ম্যাচসেরা হয়ে প্রাইজমানির পুরো অর্থ বন্যার্তদের জন্য দান করার ঘোষণা দেন তিনি। মুশফিকের পর এবার লিটনও নিজেকে সে কাতারে সামিল করলেন। 

উল্লেখ্য, দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। আগামী ৩০ আগস্ট দ্বিতীয় টেস্ট শুরু হবে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা