× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ ট্রেসকোথিক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪ ১২:৩১ পিএম

ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ ট্রেসকোথিক

পরপর দুই বিশ্বকাপে ব্যর্থতার পর ইংল্যান্ডের সাদা বলের প্রধান কোচের দায়িত্ব থেকে ম্যাথু মটকে সরিয়ে দেওয়া হয়। এরপর থেকেই সে পদে কুমার সাঙ্গাকারা ও অ্যান্ড্রু ফ্লিনটফের নামটা এসেছিল জোরেশোরে। কিন্তু ফ্লিনটফ বা সাঙ্গাকারাকে এখনই পাচ্ছে না ইংল্যান্ড। তাই বাধ্য হয়ে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে মার্কাস ট্রেসকোথিককে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। 

ইংল্যান্ডের সাবেক এই ওপেনিং ব্যাটার বর্তমানে দেশটির সহকারী কোচ হিসেবে কাজ করছেন। তার অধীনে আগামী সেপ্টেম্বরে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে জস বাটলাররা। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজের তৃতীয় টেস্টের আগেই সীমিত ওভারের সিরিজের জন্য দলের সাথে যুক্ত হবেন তিনি।

নতুন দায়িত্ব পেয়ে বিষ্মিত মার্কাস ট্রেসকোথিক বলেছেন, 'এই ধরনের দায়িত্ব পাব সেটা আমি ভাবতেও পারিনি। তাই আপাতত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ছাড়া অন্য কিছু ভাবছি না। তার আগে টেস্ট দলের সঙ্গে কাজ করাতেই আমি মনোনিবেশ করেছি।'

ট্রেসকোথিক অবশ্য এরপরেই শীতকালীন সূচির দিকেও নিজের মনোযোগ ফিরিয়েছেন, 'আমাদের টানা সিরিজ রয়েছে শীতকালে। প্রথমে পাকিস্তান, তারপর নিউজিল্যান্ড। ফলে একটু সময়ের জন্য বসে খুব বেশি ভাবার সময় নেই। আমি দায়িত্ব পেয়ে যথেষ্ট উচ্ছসিত, এখন কাজ করার দিকেই মনোনিবেশ করতে চাই। ভবিষ্যতের কথা ভবিষ্যতেই ভাবতে চাই।' 

কাউন্টি ক্রিকেটে সমারসেট দলের হয়ে অধিনায়ক জস বাটলারের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন সীমিত ওভারের ফরম্যাটে ইংল্যান্ডের নতুন কোচ মার্কাস ট্রেসকোথিক। দুজনের সেই পুরাতন বোঝাপড়া কাজে লাগিয়েই সাফল্য খুঁজতে চাইছে ইংলিশ ক্রিকেট বোর্ড। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা