× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দলে চমক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪ ১৩:৫৭ পিএম

ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দলে চমক

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে দুইটি ম্যাচ খেলবে ব্রাজিল। আগামী ৬ সেপ্টেম্বর ঘরের মাঠে ইকুয়েডরের মুখোমুখি হবে সেলেসাওরা। এরপর ১০ সেপ্টেম্বর প্যারাগুয়ের মাঠে খেলতে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আসন্ন এই দুই ম্যাচের জন্য চমক রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। 

ব্রাজিলের এই দলে সবচেয়ে বড় চমক এস্তেভো উইলিয়ান। ১৭ বছর বয়সী এই ফুটবলার প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাতীয় দলে। ব্রাজিলের জার্সিতে অভিষেকের অপেক্ষায় থাকা এই ফুটবলারকে কেউ কেউ নেইমারের সঙ্গেও তুলনা করছেন। অনেকে আবার তার স্কিলের জন্য ‘মেসিনিয়ো’ বা ছোট মেসি নামে ডাকেন।

গত বছরের ডিসেম্বরে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের মূল দলে অভিষেক হয় এস্তেভোর। এখন পর্যন্ত দলটির হয়ে ২১ ম্যাচ খেলেছেন। যেখানে তার গোল সংখ্যা ৫টি। পরিসংখ্যান আহামরি না হলেও নিজের প্রতিভা ও সামর্থ্য দিয়ে ইতোমধ্যেই নজর কেড়েছেন তিনি।

বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, পিএসজি, ম্যানচেস্টার সিটির মতো ক্লাবের সঙ্গে লড়াইয়ে জিতে গত জুনে এস্তেভোর সঙ্গে চুক্তি করেছে চেলসি। আগামী বছরের জুলাইয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির হয়ে খেলবেন তিনি।

এস্তেভোর মতোই প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী লুইস এইহিক। তবে স্কোয়াড থেকে বাদ পড়েছেন বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়া। এছাড়াও আর্সেনাল ফরোয়ার্ড গাব্রিয়েল মার্টিনেল্লি জায়গা পাননি দলে।

ব্রাজিলের স্কোয়াড- 
গোলকিপার: আলিসন, এডারসন, বেন্তো।
ডিফেন্ডার: দানিলো, ইয়ান কুতো, গিলেরমো আরানা, ওয়েন্দেল, বেরাল্দো, এডার মিলিটাও, গাব্রিয়েল মাগালেস, মার্কিনিয়োস।
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, গের্সন, জোয়াও গোমেস, লুকাস পাকেতা।
ফরোয়ার্ড: এন্দ্রিক, এস্তেভো উইলিয়ান, লুইস এইহিক, পেদ্রো, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র, সাভিনিয়ো।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা