× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাল-সবুজের জার্সিতে হামজা

প্রক্রিয়া এগোল আরও এক ধাপ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪ ২১:১৩ পিএম

আপডেট : ২৩ আগস্ট ২০২৪ ২১:২৪ পিএম

হামজা চৌধুরী। সংগৃহীত ছবি

হামজা চৌধুরী। সংগৃহীত ছবি

লাল-সবুজের জার্সিতে বাংলাদেশি বংশোদ্ভূদ হামজা চৌধুরীর খেলা নিয়ে প্রক্রিয়া চলছিল অনেক দিন ধরেই। এবার সেই প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল। শুক্রবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশন থেকে হামজা চৌধরীর পক্ষে তার পাসপোর্টটি সংগ্রহ করেছেন হামজার মা রাফিয়া চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টার সিটির হয়ে খেলা হামজার পাসপোর্ট পাওয়ার বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

এদিকে ২০২৪-২৫ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় ব্যস্ত আছেন হামজা। তিনি বাংলাদেশের জার্সিতে কবে নাগাদ খেলতে পারবেন, সে বিষয়ে শনিবার ব্রিফিং করবেন বলে জানিয়েছে বাফুফে। তবে কয়েক দিন আগে সংবাদমাধ্যমকে ইমরান হোসেন বলেছিলেন সময়ের স্বল্পতার কারণে সেপ্টেম্বরে হামজাকে খেলানো সম্ভব না হলেও নভেম্বর উইন্ডোতে বাংলাদেশের হয়ে তার খেলার সম্ভাবনা প্রবল।

হামজাকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলানোর প্রক্রিয়া আগে থেকেই করেছে বাফুফে। এখন ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) অনুমতির প্রক্রিয়া শুরু হবে। এরপর লাগবে হামজার ক্লাব লেস্টার সিটির অনুমতি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা