× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অব্যাহতিকে অগ্রহণযোগ্য বললেন ববি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪ ০০:৩৭ এএম

আপডেট : ২৩ আগস্ট ২০২৪ ০০:৩৮ এএম

সাজ্জাদুল আলম ববি

সাজ্জাদুল আলম ববি

বিসিবির পরিচালকের পদ থেকে আহমেদ সাজ্জাদুল আলম ববিকে অব্যাহতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তাকে যে প্রক্রিয়ায় বাদ দেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ববি। তাকে পদ থেকে সরিয়ে দেওয়াকে অগ্রহণযোগ্য বলেও জানিয়েছেন তিনি। 

বিসিবিতে এনএসসি মনোনীত দুই পরিচালক ছিলেন জালাল ইউনুস ও সাজ্জাদুল আলম। ১৯ আগস্ট সকালে দুজনকেই ফোন করে বিসিবি থেকে পদত্যাগের অনুরোধ করা হয় এনএসসি থেকে। জালাল ইউনুস সেদিনই পদত্যাগপত্র দিলেও সাজ্জাদুল আলম সেটা করেননি। এনএসসি অবশ্য পরে এক নোটিসে আগের মনোনয়ন বাতিল করে এবং বিসিবির পরিচালক হিসেবে নতুন করে মনোনয়ন দেয় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ এবং কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীনকে। বুধবার বোর্ড সভায় বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হন ফারুক।

তাকে পদ থেকে সরিয়ে দেওয়াটাকে বিসিবির কার্যক্রমের ওপর সরাসরি হস্তক্ষেপ বলে মনে করছেন সাজ্জাদুল আলম। এই প্রসঙ্গে বৃহস্পতিবার প্রতিদিনের বাংলাদেশকে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এই ঘটনায় আমি বিস্মিত। জাতীয় ক্রীড়া পরিষদের এই সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাজে সরকারি হস্তক্ষেপের শামিল। এটা পুরোপুরি অগ্রহণযোগ্য।’ ১৯৮৩ থেকে ১৯৯১ সাল পর্যন্ত টানা ক্রিকেট বোর্ডে ছিলেন তিনি। মাঝের সময়ে না থাকলেও ২০০৭ সাল থেকে বোর্ডে ছিলেন পরিচালক হিসেবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা