× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেপালের কাছে হেরে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৪ ২১:৩৫ পিএম

আপডেট : ২২ আগস্ট ২০২৪ ২১:৩৬ পিএম

বয়সভিত্তিক সাফে নেপাল-বাংলাদেশ ম্যাচের একটি মুহূর্ত। ছবি : বাফুফে

বয়সভিত্তিক সাফে নেপাল-বাংলাদেশ ম্যাচের একটি মুহূর্ত। ছবি : বাফুফে

ছেলেদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার স্বাগতিক নেপালের বিপক্ষে ম্যাচটি ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। সেই লড়াইয়ে পেরে উঠেনি বাংলাদেশ। শুরুতে দুই গোল হজম করে পরবর্তীতে এক গোল শোধ দিলেও হার এড়ানো যায়নি। নেপালের কাছে ২-১ গোলে হেরে ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়েছে মারুফুল হকের দল। তাতে দুই ম্যাচ জিতে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনাল খেলবে নেপাল। আগামীকাল শুক্রবার ভারত-মালদ্বীপ ম্যাচের ফলের ওপর নির্ভর করবে অন্য দুই সেমিফাইনালিস্ট কোন দল।

বৃহস্পতিবার কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে খেলা শুরুর ১৬ মিনিটে গোল হজম করে বাংলাদেশ। দুই মিনিট পর নেপাল ব্যবধান দ্বিগুণ করে নেয়। দুই গোলে পিছিয়ে পড়ে ৫টি কর্নার আদায় করে নেয় বাংলাদেশ। তার পরেও গোল পায়নি। ২৭ মিনিটে বক্সের বাইরে থেকে চন্দন রায়ের জোরালো শট গোলকিপার ঝাঁপিয়ে পড়ে রুখে দেন। ৩১ মিনিটে বাংলাদেশ দুজন খেলোয়াড় পরিবর্তন করে। অবশেষে মারুফুলের দল সুফল পায় ৪২ মিনিটে। স্কোরলাইন হয় ২-১। মিরাজুল ইসলামকে ফেলে দিয়েছিলেন প্রতিপক্ষের দুই ডিফেন্ডার। পেনাল্টি থেকে মিরাজুল গোলকিপারের বিপরীত দিক দিয়ে জাল কাঁপিয়ে ব্যবধান কমিয়ে আনেন।

বিরতির পর বল দখলে রেখে আক্রমণে যাওয়ার চেষ্টা করেও বাংলাদেশ সফল হতে পারেনি। আসলে পরিকল্পিত আক্রমণ বলতে যা বোঝায় তা সেভাবে হয়নি। ৮৫ মিনিটে নোভার হেড লক্ষ্যভ্রষ্ট হয়েছে। শেষ মিনিটে স্বাগতিকদের অবিনাশের ফ্রি-কিক শ্রাবণ প্রতিহত করে ব্যবধান বাড়তে দেননি। যোগ করা সময়ের শেষ মিনিটে বাংলাদেশের একটি প্রচেষ্টা গোলকিপার হাত দিয়ে কোনওমতে আটকে দিয়ে ম্যাচ ড্র হওয়া থেকে রক্ষা করেছেন। তাতে পরাজয়ের হতাশা নিয়েই বাংলাদেশ মাঠ ছাড়ে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা