× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশ সফর স্থগিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ আগস্ট ২০২৪ ২১:৩১ পিএম

আপডেট : ২২ আগস্ট ২০২৪ ২১:৪৯ পিএম

নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশ সফর স্থগিত

আগামী মাসে নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশ সফরের কথা ছিল। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের কারণে নিরাপত্তার ইস্যুতে সেই সফর স্থগিত করে দিয়েছে কিউইরা। ফলে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সরে যাওয়ার পর আরেকটি ধাক্কা খেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সূচি অনুযায়ী, দুটি চার দিনের ম্যাচ ও তিনটি এক দিনের ম্যাচ খেলতে আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের। ম্যাচগুলো হওয়ার কথা ছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এদিকে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। এরপরেই সতর্কতার জন্য নিউজিল্যান্ড সরকার সে দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে। এই কারণেই আপাতত নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশে আসা হচ্ছে না।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি টেস্ট খেলতে অক্টোবরে নিউজিল্যান্ড দলের ভারত সফরে যাবে নিউজিল্যান্ড। ‘এ’ দলের বাংলাদেশ সফরকে তারা দেখছিল সেই সিরিজেরই প্রস্তুতি হিসেবে। পরিবর্তিত পরিস্থিতিতে সেটি আর হচ্ছে না। অন্য কোনো সময়ে সিরিজটি আয়োজন করা হতে পারে।

এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস বলেছেন, ‘ট্রাভেল রেস্ট্রিকশনস থাকলে তো বোর্ডের কিছু করার থাকে না। আমরা ওদের সঙ্গে আলাপ করছি। সফরটি বাতিল হবে না। আশা করছি, অন্য কোনো সময় সিরিজটি আয়োজন করতে পারব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা