× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবান ক্রিকেটারদের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ আগস্ট ২০২৪ ১৮:৫৮ পিএম

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবান ক্রিকেটারদের

ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের উত্তর-পূর্বাঞ্চল। আকস্মিক বন্যায় চরম ভোগান্তিতে পড়েছেন সেখানকার মানুষ। ফেনী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও খাগড়াছড়ি জেলার কয়েক লাখ মানুষ হয়ে পড়েছেন পানিবন্দি ও বিদ্যুৎ বিচ্ছিন্ন। টানা বৃষ্টি পরিস্থিতি ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। বন্যা কবলিত এসব মানুষের প্রতি সহমর্মিতা জানিয়েছেন জাতীয় দলের একাধিক ক্রিকেটার। কঠিন এই অবস্থায় তারা সবাইকে সাধ্যমতো এগিয়ে আসার আহবান জানিয়েছেন তারা।

দেশের সবার মতই ক্রিকেটাররাও প্রার্থনা করছেন এমন ভয়াবহ বন্যা পরিস্থিতির উন্নতির এবং দেশের শান্তির। সকলের চাওয়া যত দ্রুত পূরণ হবে ততই দেশের মঙ্গল, দেশের মানুষের মঙ্গল। তাই বন্যার্ত মানুষদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহবান জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেনরা।

হৃদয় ‘এ’ দলের হয়ে খেলতে গেছেন পাকিস্তানে। দেশের এমন পরিস্থিতিতে নিজে সরাসরি না থাকলেও, পাশে দাঁড়ানোর কথা জানান তিনি। একইভাবে অন্যদের সহযোগিতায় এই বিপদ কাটিয়ে ওঠার আশা এই টপ অর্ডার ব্যাটারের, ‘কি লিখব? কি লেখা উচিৎ? নিজেকে অসহায় মনে হয় যখন সরাসরি দেশের কোনো দুর্যোগে পাশে থাকতে পারি না। বন্ধুদের পাঠিয়েছি, ওরা মাঠ পর্যায়ে কাজ করবে, তবে আমার কষ্ট লাগছে যতটুকুই করা হবে তা কি যথেষ্ট?? তবুও করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু এখন না, পানি নেমে যাওয়ার পর পর্যন্ত বন্যার্তদের পাশে থাকতে হবে। নৌকা, ওষুধ, বিশুদ্ধ পানি, শুকনা খাবার যে যেভাবে পারেন।’

যোগ করেন, ‘ব্যাপার না। আমরা জন্ম থেকেই সংগ্রাম করতে জানি, এবারও করবো। আল্লাহ এ যাত্রায়ও আমাদের রক্ষা করবেন ইনশা-আল্লাহ। দুর্যোগ ঘটে গেছে, এখন পুরো বাংলাদেশ মিলে তা মোকাবিলা করার সময়। বসে থাকার সুযোগ নেই, সবাই নিজের সাধ্যমতো এগিয়ে আসি।’

রাওয়ালপিণ্ডিতে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলছে বাংলাদেশ। সেখান থেকেই নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বন্যার্তদের জন্য সহায়তা চেয়ে কুরআনের একটি আয়াত শেয়ার করেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। এর সাথে যুক্ত করে তিনি লেখেন, ‘হে আল্লাহ, বন্যা কবলিত মানুষের প্রতি সহায় হোন, আমিন।’

বন্যাকবলিত মানুষদের ছবি দেখে যেন ভাষা হারিয়ে ফেলেছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান, ‘এই ছবি দেখার পর নিজেরে সম্পূর্ণ অসহায় লাগতেছে। আল্লাহ দয়া করে তাদের এই পরিস্থিতিতে সাহায্য করুন।’

লেগ স্পিনার রিশাদ নিজের ফেসবুক পেইজে লিখেছেন, ‘কী হৃদয়বিদারক দৃশ্য! চরম সংকটে আচ্ছন্ন আমার বাংলার পশ্চিমাঞ্চল। প্রিয় ছাত্র ভাইদের তৎপরতা আরও বাড়িয়ে দিন। যৌথবাহিনীর দৃশ্যমান ভূমিকা চলমান থাকলেও ক্রমাগত বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। প্রাণগুলো বাঁচিয়ে রাখুন আমার ভাইয়েরা। সবাই সবার যায়গা থেকে এগিয়ে এসে যেভাবে পারি এই সংকট থেকে কেটে উঠি। পাশাপাশি উত্তরাঞ্চলের তিস্তাবেষ্টিত জেলার ভাইদের সতর্ক অবস্থানে থাকার অনুরোধ করছি।’

 এ ছাড়া দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা পেসার রুবেল হোসেন এত পানির উৎস কোথায় এমন প্রশ্ন তুলেছেন। এক পোস্টে তিনি লিখেছেন, ‘এত পানি কোথা থেকে এলো, কেনই বা গভীর রাতে সব গেট খুলে দিলো। এই অসহায় গরীব দেশ কি এই প্রশ্নের উত্তর কোনদিনই জানবে না?’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা