× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিগগিরই আন্তর্জাতিক ক্রিকেট হবে আফগানিস্তানে!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ আগস্ট ২০২৪ ১৮:৩০ পিএম

আপডেট : ২২ আগস্ট ২০২৪ ১৮:৫৬ পিএম

শিগগিরই আন্তর্জাতিক ক্রিকেট হবে আফগানিস্তানে!

নিজ ঘরে পরবাসী আফগানিস্তান ক্রিকেট দল। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ ১৫ বছরের পথচলা। অথচ নিজেদের মাটিতে এখনও আন্তর্জাতিক ম্যাচ খেলার সৌভাগ্য হয়নি রশিদ খানদের। তবে দেশটির ক্রিকেট বোর্ডের (এসিবি) আশ্বাস, শিগগিরই আফগানিস্তানে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। 

 বৃহস্পতিবার ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের সঙ্গে কথা বলেন এসিবির নির্বাহী প্রধান নাসিব খান। এ সময় নিজ দেশে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে ব্যর্থতা ও দেশটির রাজনৈতিক অস্থিরতা নিয়ে কথা বলেন তিনি। এসিবির প্রধান নির্বাহীর মতে, আফগানিস্তানে নিরাপত্তাব্যবস্থার উন্নতি হয়েছে। মূলত রশিদ খানের ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণে এমনটা মনে হয়েছে তার। নাসিব বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে রশিদ খানের অংশগ্রহণ ইতিবাচক পরিবর্তন এনেছে আফগানিস্তানে। রশিদের ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণে বোঝা যাচ্ছে আফগানিস্তানে নিরাপত্তাব্যবস্থার উন্নতি হয়েছে এবং বর্তমানে শান্তি বিরাজ করছে।’ 

তালেবান ক্ষমতা গ্রহণের পর ক্রমান্বয়ে ঘরোয়া লিগ আয়োজন হচ্ছে আফগানিস্তানে। যাতে জাতীয় দলের একাধিক খেলোয়াড় অংশ নিচ্ছে বলেও জানান নাসিব। নিজ দেশের ঘরোয়া ক্রিকেট নিয়ে তার বক্তব্য, ‘পাকিজা ক্রিকেট লিগের আগে কুন্দুজ প্রদেশে লিস্ট ‘এ’ টুর্নামেন্ট আয়োজন করেছি। যা কাবুল থেকে অনেক দূরে। জাতীয় দলের ২০ খেলোয়াড় খেলেছেন। লিস্ট ‘এ’ ও পাকিজা ইভেন্ট শান্তিপূর্ণ পরিবেশে আয়োজন করাটা দারুণ সাফল্য। অন্য দলগুলো আফগানিস্তানে এসে খেলার আমন্ত্রণ রইল।’ 

সংযুক্ত আরব আমিরাত ও ভারতে কাগজে-কলমে স্বাগতিক হয়ে খেলে আফগানিস্তান। এবার হয়তো নিজ দেশে আন্তর্জাতিক ম্যাচের দ্বার খুলতে যাচ্ছে রশিদ খানদের। যদিও এ নিয়ে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা