× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৬৫ বছরের পুরোনো রেকর্ড এখন সৌদ শাকিলেরও

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ আগস্ট ২০২৪ ১৪:০৪ পিএম

সৌদ শাকিল

সৌদ শাকিল

রাওয়ালপিন্ডি টেস্টে দারুণ ব্যাটিং করে যাচ্ছেন সৌদ শাকিল। বুধবার প্রথম দিন শেষে বাংলাদেশের বিপক্ষে ৫৭ রানে অপরাজিত থেকে যান পাকিস্তানের এ মিডল অর্ডার ব্যাটার। দুর্দান্ত এ ইনিংস খেলার পথে ৬৫ বছরের পুরোনো এক রেকর্ড স্পর্শ করেন এ বাঁহাতি ব্যাটার।

লাল বলের ক্রিকেটে পাকিস্তানের জার্সিতে যৌথভাবে দ্রুততম ১০০০ রানের রেকর্ড গড়েছেন সৌদ শাকিল। মাইলফলকটি ছুঁতে তার দরকার ছিল ৩৩ রান। টেস্ট ক্যারিয়ারের ২০তম ইনিংসে এসে মাইলফলকটিতে পৌঁছে গেছেন তারকা এ ক্রিকেটার। অসাধারণ এই কীর্তিতে পাকিস্তানের সাবেক ব্যাটার সাঈদ আহমেদের স্মৃতি ফেরালেন শাকিল।

গত মার্চে অন্যলোকে পাড়ি জমিয়েছেন সাঈদ। ১৯৫৯ সালে করাচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের ২০তম ইনিংসে হাজার রানের মাইলফলক গড়েছিলেন তিনি। পাকিস্তানের হয়ে টেস্টে দ্রুততম ১০০০ রান তোলার সাঈদের রেকর্ডে এবার ভাগ বসালেন শাকিল। এ তো গেল প্রথম টেস্টের প্রথম দিনের গল্প। 

আজ ম্যাচের দ্বিতীয় দিন সাঈদকে টপকে ২০ ইনিংস খেলার পথেই টেস্টে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড নিজের দখলে নিয়ে ফেলেছেন শাকিল। ২০ ইনিংস খেলে শাকিলের রান এখন ১০৫২। ৮৬ রানে অপরাজিত আছেন শাকিল। এর আগে ২০ ইনিংস খেলে সর্বোচ্চ ১০৩৩ রান ছিল সাঈদ আহমেদের। 

পাকিস্তান আজ দ্বিতীয় শুরু করে ৪ উইকেটে ১৫৮ রান নিয়ে। প্রথম সেশনে স্বাগতিকরা ৯৮ রান সংগ্রহ করলেও বাংলাদেশ কোনো উইকেট পায়নি। শাকিলের পার্টনার মোহাম্মদ রিজওয়ান অপরাজিত আছেন ৮৯ রানে। প্রথম দিনে অজেয় থাকা দুই ব্যাটার শাকিল ও রিজওয়ানের ১৪২ রানের জুটিতে আজ প্রথম সেশন শেষ করেছে পাকিস্তান। মধ্যাহ্নভোজ বিরতিতে যাওয়ার আগে তাদের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ২৫৬ রান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা