× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভেঙে দেওয়া হলো দেশের সব সরকারি ক্রীড়া সংস্থা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৪ ২০:১৯ পিএম

আপডেট : ২১ আগস্ট ২০২৪ ২১:১২ পিএম

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের লোগো। সংগৃহীত ছবি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের লোগো। সংগৃহীত ছবি

সরকার পতনের পর থেকেই পরিবর্তনের হাওয়া বইছে দেশের ক্রীড়াঙ্গনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদেও বদল এসেছে বুধবার। নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর দায়িত্ব নিয়েছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। ক্রিকেট বোর্ডের মতো অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন আবদুর রকিব। একই দিনে ভেঙে দেওয়া হয়েছে দেশের সব জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, সব জেলা ও মহিলা ক্রীড়া সংস্থা, সব বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা, সব উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা মহিলা ক্রীড়া সংস্থা।

বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব এস এম হুমায়ুন কবীর স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, উল্লিখিত ক্রীড়া সংস্থাগুলোতে নতুন অ্যাডহক কমিটি গঠন করতে স্থানীয় গুরুত্বপূর্ণ ও নামি ক্রীড়া সংগঠকদের সম্পৃক্ত করতে হবে। এবং তা ক্রীড়া পরিষদের মাধ্যমে অনুমোদন করিয়ে নেওয়ার কথা বলা হয়েছে চিঠিতে।

উপজেলা ক্রীড়া সংস্থা গঠনের এখতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)। জেলা ক্রীড়া সংস্থা গঠন করেন জেলা প্রশাসক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা