× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিসিবি প্রধানের প্রধানতম লক্ষ্য ‘ক্রিকেটের উন্নতি’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৪ ১৫:৩২ পিএম

আপডেট : ২১ আগস্ট ২০২৪ ১৫:৩৩ পিএম

বোর্ড সভাপতি নিজের লক্ষ্য নির্ধারণ করেছেন,  ক্রিকেটের মাধ্যমে দেশকেও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় তার— ছবি: আ. ই. আলীম

বোর্ড সভাপতি নিজের লক্ষ্য নির্ধারণ করেছেন, ক্রিকেটের মাধ্যমে দেশকেও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় তার— ছবি: আ. ই. আলীম

দল নির্বাচনে বিসিবির হস্তক্ষেপের প্রতিবাদে প্রধান নির্বাচকের দায়িত্ব ছেড়েছিলেন, সেই ফারুক আহমেদ ফিরেছেন সভাপতি হয়ে। প্রায় এক যুগ ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বেসর্বা হয়ে ওঠা নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন। তার জায়গায় জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত হয়ে প্রথমে পরিচালক এবং পরে বোর্ড প্রধান হন ফারুক। নিজের লক্ষ্যও নির্ধারণ করে রেখেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও নির্বাচক।

সচিবালয়ে বুধবার প্রাথমিক প্রতিক্রিয়ায় ফারুক আহমেদ বলেন, ‘লক্ষ্য তো অনেক বড়। প্রথম ও প্রধান লক্ষ্য বাংলাদেশ দলকে একটা জায়গায় দেখতে চাই। সেক্ষেত্রে এটা তো অনেক বড় একটা ব্যাপার। অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে। অনেক দিন ধরে কাজ হয়েছে হয় নাই অনেক প্রশ্ন আছে।’

বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ফারুক আহমেদের সখ্যতা বেশ আগে থেকেই। ১৯৯৩-৯৪ মৌসুমে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হয়েছিলেন। খেলোয়াড়ি জীবনে অলরাউন্ডার পরে নির্বাচক হিসেবেও দারুণ সফল হন। কয়েক মেয়াদে দায়িত্ব নিয়ে বাংলাদেশকে দারুণ কিছু সাফল্য এনে দেন ফারুক। তার দেওয়া দল নিয়ে ২০১৫ বিশ্বকাপে দুর্দান্ত কাটায় বাংলাদেশ দল। তবে ২০১৬ সালে বোর্ড থেকে ক্ষোভ নিয়ে পদত্যাগ করেন। দল নির্বাচনে বিসিবির হস্তক্ষেপ এবং দ্বি-স্তর বিশিষ্ট নির্বাচক কমিটির ফর্মূলার তীব্র বিরোধীতা করেন তখনকার প্রধান নির্বাচক ফারুক। এরপর দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না।

অবশেষে আবারও বোর্ডে এসেছেন। এবার বোর্ড প্রধানের দায়িত্ব নিয়ে। সংস্কারের মাঝ দিয়ে যাওয়া বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় শুনিয়েছেন ফারুক। মূল লক্ষ্য হিসেবে ক্রিকেটে উন্নতিতে নজর দেওয়ার কথা বলেছেন বোর্ড সভাপতি, ‘প্রথম ও প্রধানতম দায়িত্ব আমার ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এটা যদি আমরা মাথায় রাখি তাহলে কাজগুলো অনেক সহজ হবে। আমরা যেন অন্যদিকে ডাইভার্ট হয়ে না যাই। ক্রিকেট টিম, বাংলাদেশ ক্রিকেট সার্বিকভাবে এবং বাংলাদেশ.. আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে চাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা