প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪ ১৪:১৯ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৪ ১৫:১৯ পিএম
সবশেষ বিসিবি নির্বাচনে খালেদ মাহমুদ সুজনের কাছে হেরেছিলেন স্বনামধন্য এই কোচ। সংগৃহীত ছবি
আলোচনা ছিল আমূল পরিবর্তন আসবে বিসিবিতে। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডাকা জরুরি সভায় কয়েকটি বড় সিদ্ধান্ত এসেছেও। বোর্ড সভাপতি পদে পরিবর্তন এসেছে, পদত্যাগ করেছেন এক যুগ ধরে সভাপতি থাকা নাজমুল হাসান পাপন। বদল এসেছে পরিচালনা পর্ষদেও। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত হয়ে পরিচালকের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ বিসিবির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় ইমেইলের মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন নাজমুল হাসান পাপন। নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হন ফারুক আহমেদ। এনএসসি থেকে মনোনীত হয়েছেন ফারুক। আরেকটি পদে এসেছেন ফাহিম।
ক্রীড়া বিশ্লেষক ও স্বনামধন্য কোচ দীর্ঘদিন ধরে ক্রিকেটের সঙ্গে আছেন। ক্রিকেট কোচ হিসেবে চাকরি শুরু করেন বিসিবিতে। এরপর হাইপারফরম্যান্স বিভাগ, ক্রিকেট একাডেমি, বয়সভিত্তিক দল এবং সর্বশেষ বিসিবির নারী বিভাগে কাজ করেছেন। বিসিবি ছাড়ার পর বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা ছিলেন লম্বা সময়।
সর্বশেষ বিসিবি নির্বাচনেও অংশ নিয়েছিলেন এ ক্রিকেট বিশ্লেষক। বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-৩-এ খালেদ মাহমুদ সুজনের বিপক্ষে লড়েছেন। সেবার হেরে যান সুজনের কাছে। এবার ফাহিম পরিচালক হয়েছেন ক্রীড়া পরিষদের মনোনীত হয়ে।