× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিসিবি থেকে পাপনের বিদায়, নতুন বোর্ডপ্রধান ফারুক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৪ ১২:০১ পিএম

আপডেট : ২১ আগস্ট ২০২৪ ১২:১৪ পিএম

এক যুগ পর পাপন সাম্রাজের পতন। সংগৃহীত ছবি

এক যুগ পর পাপন সাম্রাজের পতন। সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। ইমেইলের মাধ্যমে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে। বোর্ডের ইমারজেন্সি বৈঠকের পর থেকেই কার্যকর হবে এক যুগ ধরে বোর্ডের প্রধান থাকা পাপনের পদত্যাগ। জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ হচ্ছেন ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি।

রাজনৈতিক পট পরিবর্তনের পর বোর্ড সংস্কারের লক্ষ্যে বিসিবি ডেকেছে জরুরি সভা। আগেই জানা গিয়েছিল এ সভা থেকেই পদত্যাগের ঘোষণা দেবেন নাজমুল হাসান পাপন। পরিচালকদের ইমারজেন্সি বৈঠক শুরুর কিছুক্ষণ পরই এলো সেই খবর। বোর্ডের এক পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন।

২০১২ সালে সভাপতি মনোনয়ন এবং ২০১৩ সালের নির্বাচনের পর এ আসনে বসেন পাপন। এরপর বিসিবিতে নিজের সাম্রাজ্য খুলে বসেন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে আছেন বিসিবির এ সভাপতি।

জানা গেছে, এ মুহূর্তে সস্ত্রীক লন্ডনে অবস্থান করছেন পাপন। পাপনসহ বিসিবির আরও অনেক পরিচালক লাপাত্তা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা