× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিএফএ’র বর্ষসেরা ফোডেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ আগস্ট ২০২৪ ১০:৫৭ এএম

আপডেট : ২১ আগস্ট ২০২৪ ১১:২৩ এএম

ম্যানচেস্টার সিটির ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেন। সংগৃহীত ছবি

ম্যানচেস্টার সিটির ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেন। সংগৃহীত ছবি

ম্যানচেস্টার সিটির ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেন জিতেছেন প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। পিএফএ অ্যাওয়ার্ড আয়োজনে মঙ্গলবার রাতে ঘোষণা করা হয় বিজয়ীর নাম। এর আগে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরাও হয়েছিলেন তিনি। মেয়েদের সেরা হয়েছেন ম্যানসিটিরই ফরোয়ার্ড খাদিজা শ।

সর্বশেষ মৌসুমে ম্যানসিটির রেকর্ড টানা চতুর্থ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে দারুণ অবদান ছিল ফোডেনের। সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির জার্সিতে ৫৩ খেলায় ২৭ গোল করেন ফোডেন। গেল মৌসুমে প্রিমিয়ার লিগ ছাড়াও ২৪ বছর বয়সি তারকা জেতেন উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ।

পুরস্কার জয়ের পর নিজের অনুভূতি প্রকাশ করে ফোডেন বলেন, ‘এ পুরস্কার জয় করা আমার কাছে স্পেশাল কিছু, এজন্য আমি গর্বিত ও কৃতজ্ঞ। সহকর্মীদের ভোটে এ ধরনের স্বীকৃতি পাওয়ার মানে সবকিছুই পেয়ে যাওয়া। আমাকে ভোট দেওয়া সবাইকে ধন্যবাদ জানাই।’

গত বছরও এ পুরস্কার গিয়েছিল ম্যানচেস্টার সিটিতে। সেবার ইতিহাদের আর্লিং হালান্ড জিতেছিলেন এ পুরস্কার। এবার সেরার লড়াইয়ে ফোডেন পেছনে ফেলেছেন সতীর্থ হালান্ড ও রদ্রি, চেলসির কোল পালমার, আর্সেনালের মার্টিন ওডেগোর ও অ্যাস্টন ভিলার ওলি ওয়াটকিন্সকে।

সেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছেন চেলসির হয়ে খেলা আরেক ইংলিশ তারকা কোল পালমার। প্রিমিয়ার লিগে গত মৌসুমে ৩৪ ম্যাচে ২২ গোল করেন তিনি।

মেয়েদের সেরার স্বীকৃতি পাওয়া খাদিশা শ উইমেন’স সুপার লিগে গত মৌসুমে ম্যানসিটির হয়ে করেছেন ২১ গোল। সর্বোচ্চ গোলস্কোরারের তালিকায় নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৮ গোলে এগিয়ে ছিলেন এ জ্যামাইকান ফরোয়ার্ড। মেয়েদের সেরা তরুণ ফুটবলার হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে টটেনহাম হটস্পারে এসে খেলা গ্রেস ক্লিন্টন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা