× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিষেকে দ্যুতিহীন আলভারেজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ আগস্ট ২০২৪ ২৩:৫০ পিএম

জুলিয়ান আলভারেজ

জুলিয়ান আলভারেজ

শুরুটা রঙিন হলো না জুলিয়ান আলভারেজের। নতুন ক্লাবে নতুন শুরু। একটু কঠিন চ্যালেঞ্জিংই বটে। শুরুর সেই বৈতরণী পেরিয়ে যেতে হিমশিম খেলেন আতলেতিকো মাদ্রিদের এ আর্জেন্টাইন তারকা। কম তো নয়, বাংলাদেশের মুদ্রায় প্রায় ১ হাজার ৯২ কোটি টাকার চুক্তিতে আলভারেজকে দলে টেনেছে মাদ্রিদের এ জায়ান্ট ক্লাব। তার কাছে ক্লাবের সমর্থকদের প্রত্যাশা তো একটু বেশি থাকবেই। কিন্তু সেই প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ করতে পারেননি আলভারেজ। প্রথম পরীক্ষায় লিখলেন ব্যর্থতার গল্প।

অভিষেক ম্যাচ খেলে ফেললেন। কিন্তু দ্যুতি ছড়াতে পারলেন না আলভারেজ। আতলেতিকো মাদ্রিদের জার্সিতে ম্যাচের শেষ ১৫ মিনিট খেলে তেমন কিছুই করতে পারেননি। পুরো সময়টাতে মাঠে নিষ্ক্রিয় হয়ে ছিলেন আলভারেজ। দলকে জয় এনে দিতেও পারেননি। এতেই ভিয়ারিয়ালের বিপক্ষে এস্তাদিও দে লা সেরামিকায় লা লিগার ম্যাচে ২-২ গোলে ড্র হোঁচট খেয়েছে আতলেতিকো।

পরাজয়ের আশঙ্কাই পেয়ে বসেছিল আতলেতিকো শিবিরকে। দুবার ব্যাকফুটে চলে গিয়েও প্রতিপক্ষের মাঠ থেকে মূল্যবান একটি পয়েন্ট নিয়ে ফিরেছে কোচ দিয়েগো সিমিওনের শিষ্যরা। ম্যাচ শেষে আতলেতিকো কোচ তাই সন্তুষ্টির কথাই জানালেন, ‘আমার মনে হয় আমরা ভালো একটা ম্যাচ খেলেছি। কিছু ব্যক্তিগত ক্ষেত্রে উন্নতির জায়গা আছে, তবে দল হিসেবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম।’

স্প্যানিশ লিগের গত মৌসুম পয়েন্ট টেবিলের চারে থেকে শেষ করেছিল আতলেতিকো। সেই দল থেকে এবার বেশ কয়েকটি পরিবর্তন এসেছে। আলভারো মোরাতা, স্টেফান সেভিচ, মেম্ফিস ডিপাইয়ের মতো তারকা ফুটবলাররা পাড়ি জমিয়েছেন অন্য ক্লাবে। এবার দলে যোগ দিয়েছেন আলভারেজ, আলেক্সান্ডার সরলথ, রবিন লে নরমাঁ। নতুন তিন খেলোয়াড়ই সোমবার রাতে অভিষেক ম্যাচ খেলে ফেলেছেন। তবে গোল করে অভিষেক ম্যাচটি রাঙিয়েছেন কেবল সরলথ। তার এই গোলের বদৌলতে হার এড়াতে পেরেছে আতলেতিকো।

ম্যাচের বয়স ১৮ মিনিটে গড়াতেই গোল হজম করে পিছিয়ে পড়ে আতলেতিকো। ভিয়ারিয়ালের হয়ে ম্যাচের ডেডলক ভাঙেন ডাচ ফুটবলার আরনাউ দানিউমা। গোল খাওয়ার পর সমতায় ফিরতে খুব বেশি সময় লাগেনি আলভারেজদের। দুই মিনিট না যেতেই গোল শোধ করেন মাঝ-মাঠের স্প্যানিশ ফুটবলার মার্কোস ইয়োরেন্তে। ৩৭ মিনিটে কক ভুলে নিজের জালেই বল জড়ালে ফের লিড পেয়ে যায় ভিয়ারিয়াল। যদিও দোষ বেশি আতলেতিকোর গোলবারের অতন্দ্র প্রহরী ইয়ান ওবলাকেরই। অ্যালেক্স বায়েনার নেওয়া আড়াআড়ি শট ওবলাক বিপদমুক্ত করতে পারেননি। তবে শেষে প্রথমার্ধের ইনজুরি টাইমে হেড থেকে গোল করে আতলেতিকোর ডাগআউটে সমতার স্বস্তির হাওয়া বইয়ে দেন অভিষিক্ত সরলথ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা