× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ে খেলবে আর্জেন্টিনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ আগস্ট ২০২৪ ১২:৫২ পিএম

আপডেট : ২০ আগস্ট ২০২৪ ১৪:১০ পিএম

মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ে খেলবে আর্জেন্টিনা

কোপা আমেরিকার ফাইনালে পায়ে গুরুতর চোট পেয়েছিলেন লিওনেল মেসি। সেই চোট কাটিয়ে এখনও পুরো ফিট হতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক। তাই ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের আসন্ন দুই ম্যাচের জন্য মেসিকে ছাড়াই দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।

লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। ৫ সেপ্টেম্বর বুয়েনস এইরেসে চিলির বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের সপ্তম ম্যাচটি খেলবে আর্জেন্টিনা। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা এর চার দিন পর ৯ সেপ্টেম্বর কলম্বিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে খেলবে অষ্টম ম্যাচটি।

আসন্ন এ দুটি ম্যাচের জন্য সোমবার (১৯ আগস্ট) ২৮ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনের ছেলে গিলিয়ানো সিমিওনে।

তিনি ছাড়াও দলে একদম নতুন মুখ দুজন—ভালেন্তিন কাস্তেয়ানোস ও মাতিয়াস সুলে। ২৫ বছর বয়সি ফরোয়ার্ড কাস্তেয়ানোস খেলেন সিরি আ ক্লাব লাৎসিওতে। আর মাত্রই আরেক ইতালিয়ান ক্লাব রোমায় যোগ দিয়েছেন ফরোয়ার্ড সুলে। তবে এবারও স্কোয়াডে সুযোগ মেলেনি পাওলো দিবালার।

কনমেবল অঞ্চলের ১০টি দল ডাবল লিগ পদ্ধতির বাছাই পর্বে অংশ নিচ্ছে। প্রতিটি দল খেলবে ১৮টি করে ম্যাচ। পয়েন্ট তালিকার শীর্ষ ছয় দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। সপ্তম দলটিরও সুযোগ থাকবে প্লে-অফ পেরিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোর যৌথ আয়োজনের বিশ্বকাপের টিকিট কাটার।

আর্জেন্টিনা দল
গোলরক্ষক : এমিলিয়ানো মার্তিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরেনিমো রুলি, হুয়ান মুসো।
ডিফেন্ডার : গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, হেরমান পেসেলা, লিওনার্দো বালেরদি, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো, ভালেন্তিন বার্কো।
মিডফিল্ডার : লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো, এজেকিয়েল ফার্নান্দেজ, রদ্রিগো দি পল।
ফরোয়ার্ড : নিকোলাস গঞ্জালেজ, আলেহান্দ্রো গারনাচো, মাতিয়াস সুলে, জিউলিয়ানো সিমোনে, ভালেন্তিন কার্বনি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, ভালেন্তিন কাস্তেয়ানোস।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা