× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জার্মানিকে বিদায় বলে দিলেন গুন্দোয়ান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ আগস্ট ২০২৪ ১২:৩৩ পিএম

আপডেট : ২০ আগস্ট ২০২৪ ১৩:৩১ পিএম

জার্মানিকে বিদায় বলে দিলেন গুন্দোয়ান

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন জার্মানির অধিনায়ক ইলকায় গুন্দোয়ান। সোমবার এক ইনস্টাগ্রাম বার্তায় জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার এ মিডফিল্ডার।

ঘরের মাঠে সদ্য শেষ হওয়া ইউরো চ্যাম্পিয়নশিপে জার্মানিকে নেতৃত্ব দিয়েছিলেন ৩৩ বছর বয়সি গুন্দোয়ান। অবসরবার্তায় গুন্দোয়ান লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহের ভাবনাচিন্তায় এ সিদ্ধান্তে এসেছি যে জাতীয় দলকে বিদায় বলার এটাই সময়।’

তুর্কি বংশোদ্ভূত গুন্দোয়ানের জার্মানির হয়ে আন্তর্জাতিক অভিষেক ২০১১ সালে। এরপর গত ১৩ বছর জার্মানির জার্সি গায়ে খেলেছেন ৮২টি ম্যাচ, গোল করেছেন ১৯টি। ২০২৩ সালে হয়েছেন জার্মানির বর্ষসেরা ফুটবলারও।

বিদায়বেলায় সে প্রসঙ্গ টেনে এনে গুন্দোয়ান লিখেছেন, ‘আমি দেশের হয়ে ৮২টি আন্তর্জাতিক ম্যাচ খেলার গৌরব সঙ্গী করে বিদায় নিচ্ছি, যেটা আমি অভিষেকের সময় স্বপ্নেও ভাবিনি।’

গত এক যুগে জার্মান ফুটবলের সবচেয়ে বড় সাফল্য ২০১৪ বিশ্বকাপ জয়। তবে পিঠের চোটে মাঠের বাইরে থাকায় সেই টুর্নামেন্টে খেলা হয়নি তার। ২০১৮ আর ২০২২ বিশ্বকাপে খেললেও দুটি আসরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় জার্মানি।

গুন্দোয়ান তার আন্তর্জাতিক ক্যারিয়ারে সেরা মুহূর্ত বলেছেন ২০২৪ ইউরোকে। জার্মানিকে বড় টুর্নামেন্টে নেতৃত্ব দেওয়ার কীর্তিতে নাম লেখানো এ মিডফিল্ডার এ বিষয়ে লিখেছেন, ‘আমার ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল পর্ব হচ্ছে ঘরের মাটিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দেশকে নেতৃত্ব দেওয়া। অনেক বছর পর অবশেষে আমরা দেশের মানুষকে গর্বিত করতে পেরেছি।’

গুন্দোয়ান ২০২৬ ফিফা বিশ্বকাপ সামনে রেখে এখনই দল ভালোভাবে গড়ে তোলার সময় উল্লেখ করে শুভকামনা জানিয়ে রেখেছেন, ‘আমি আশা করি, জার্মানি জাতীয় দল সামনের দিকে এগিয়ে যাবে; যা আমাদের ২০২৬ বিশ্বকাপ ট্রফি প্রধান দাবিদারদের একটি করে তুলবে। আমাদের চমৎকার একজন কোচ আছেন, শক্তিশালী একটা দল আছে আর আছে টিম স্পিরিট।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা