× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের একাদশে ৪ পেসার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪ ২১:০১ পিএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৪ ২১:১৫ পিএম

রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের একাদশে ৪ পেসার

বেশ কয়েক দিন ধরেই গুঞ্জনটা চলছিল। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে পেসনির্ভর একাদশ সাজাবে পাকিস্তান। স্কোয়াডে থাকা একমাত্র বিশেষজ্ঞ স্পিনার আবরার আহমেদকেও ‘এ’ দলের ম্যাচের জন্য ছেড়ে দেয় তারা। তাতে পেসার দিয়ে বোলিং আক্রমণ সাজানোর বিষয়টি নিশ্চিত হয়ে যায়। শেষ পর্যন্ত প্রথম টেস্টের একাদশে চার পেসার রেখেছে পাকিস্তান। 

রাওয়ালপিন্ডিতে আগামী বুধবার শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। আসন্ন এই টেস্টের জন্য দুই দিন আগেই একাদশ ঘোষণা করে দিয়েছে স্বাগতিকরা। সোমবার ঘোষিত একাদশে আছেন শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররব শেহজাদ ও মোহাম্মদ আলী। 

লম্বা সময় পর সাদা পোশাকে দেশের প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ আলি ও খুররাম শাহজাদ। এখন পর্যন্ত দুই টেস্ট খেলা আলি সবশেষটি খেলেন ২০২২ সালের ডিসেম্বরে, ইংল্যান্ডের বিপক্ষে। আর শাহজাদ তার একমাত্র টেস্টটি খেলেন গত ডিসেম্বরে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। ওই ম্যাচে মোট পাঁচ উইকেট নেন তিনি। 

এই ম্যাচে যথারীতি ওপেনার হিসেবে থাকছেন আব্দুল্লাহ শফিক ও সাইম আইয়ুব। আর তিন নম্বর ব্যাটার হিসেবে নামবেন অধিনায়ক শান মাসুদ আর চার নম্বরে বাবর আজম। মিডল অর্ডার ব্যাটার হিসেবে সাউদ শাকিলের সঙ্গে আরও আছেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আঘা।

রাওয়ালপিন্ডি টেস্টের জন্য পাকিস্তান একাদশ : আবদুল্লাহ শফিক, সাইয়িম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, সালমান আলি আগা, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, খুররাম শাহজাদ ও মোহাম্মদ আলি।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা