× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিসিবি ছাড়লেন জালাল ইউনুস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪ ১৩:৫৯ পিএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৪ ১৪:১৬ পিএম

বিসিবি ছাড়লেন জালাল ইউনুস

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ডে তিনি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের দায়িত্বে ছিলেন। এর আগে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে তিনি বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। 

বিসিবি সূত্রে জানা গেছে, জালাল ইউনুস এরই মধ্যে এনএসসির কাছে নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন। এছাড়া আরেক পরিচালক সাজ্জাদুল আলম ববিকেও পদত্যাগ করতে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত তিনি সরে যাননি। এ দুজনই বিসিবিতে এনএসসি মনোনীত পরিচালক পদে দায়িত্বে ছিলেন। 

অভিজ্ঞ ক্রিকেট সংগঠক জালাল ইউনুস দীর্ঘদিন ধরেই বোর্ডের সাথে যুক্ত ছিলেন। ১৯৯৭ সাল থেকে শুরু করে বর্তমান বোর্ডেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মাঝে শুধু ২০০৫ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি বোর্ডে ছিলেন না। সবশেষ ক্রিকেট অপারেশন্স বিভাগের দায়িত্ব নেওয়ার আগে তিনি ছিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান। 

২০২১ সালে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান ক্রিকেট অপারেশন্সের প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর পর তাকে সেই পদে নিয়ে আসেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর থেকে গত ৪ বছর ধরে বিসিবির এই পদেই ছিলেন জালাল। 

এনএসসির আরেক অভিজ্ঞ সংগঠক আহমেদ সাজ্জাদুল আলম ১৯৮৩ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত টানা ক্রিকেট বোর্ডে ছিলেন। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে মাঝে সরে যেতে হলেও ২০০৭ সাল থেকে বর্তমান বোর্ডেও তিনি পরিচালক ছিলেন। পালন করছিলেন টুর্নামেন্ট কমিটির প্রধানের দায়িত্ব।

তবে আহমেদ সাজ্জাদুল আলম এখনো পদত্যাগ করেননি। দেশের প্রথম সারির এক গণমাধ্যমকে বলেছেন, ‘এনএসসি সচিবকে আমি বলেছি, আপনারা আমাকে কাউন্সিলর মনোনীত করেছেন। কাজেই আমার ব্যাপারে আপনাদের কোনো সিদ্ধান্ত থেকে থাকলে আপনারাই আমাকে জানিয়ে দিন।’

জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলমকে বিসিবি থেকে এনএসসি সরে যেতে বলবে, সেটা অবশ্য আগেই জানা গিয়েছিল। তাঁদের জায়গায় এনএসসি মনোনীত নতুন পরিচালক হিসেবে আনা হতে পারে জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ ও ক্রিকেট কোচ এবং বিশ্লেষক নাজমূল আবেদীন ফাহিমকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা