× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দারুন ফর্মে ক্রিস্টিয়ানো রোনালদো

প্রবা ডেস্ক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২২ ১৭:১৮ পিএম

আপডেট : ২১ নভেম্বর ২০২২ ১৩:৫০ পিএম

কাতারের আল শাহানিয়া এসসি প্রশিক্ষণ মাঠে সতীর্থদের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো। ২০ নভেম্বর তোলা। ছবি: সংগৃহীত

কাতারের আল শাহানিয়া এসসি প্রশিক্ষণ মাঠে সতীর্থদের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো। ২০ নভেম্বর তোলা। ছবি: সংগৃহীত

লিসবনে গত বৃহস্পতিবার নাইজেরিয়ার সঙ্গে প্রীতি ম্যাচে নামতে পারেননি পর্তুগাল ফুটবল দলের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। পেটব্যথা তার কাল হয়েছিল। এরপর থেকে রোনালদোর ফিট থাকা নিয়ে নানান গুজব ছড়িয়ে পড়ে। এসব গুজব উড়িয়ে দিয়েছেন রোনালদোর সতীর্থ ও পর্তুগাল দলের মিডফিল্ডার রুবেন নেভেস। 

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়ছে, রবিবার (২০ নভেম্বর) কাতারের দোহায় সংবাদ সম্মেলনে নানান বিষয়ে কথা বলেছেন রুবেন নেভেস। রোনালদো প্রসঙ্গে নেভেস বলেন, ‘দারুন ফর্মে রয়েছেন রোনালদো। প্র্যাকটিসে যথারীতি তিনি কঠোর পরিশ্রম করছেন। তাকে নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আমরা ভালো করতে পারলে, রোনালদো যা দেখাবেন, তা হবে বিস্ময় ভরে তাকিয়ে থাকার মতো।’

সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড রোনালদো অভিযোগ করে বলেন, ‘ক্লাব আমার সঙ্গে প্রতারণা করেছে। বিভিন্ন সময়ে ইচ্ছার বিরুদ্ধে আমাকে খেলতে বাধ্য করেছে।’ রবিবার সংবাদ সম্মেলনে নেভেসকে এ প্রসঙ্গ ধরে প্রশ্ন করা হয়। 

উত্তরে নেভেস বলেন, ‘নানা ধরনের সমস্যা নিয়ে আমরা চ্যাঞ্জিং রুমে কথা বলি। সমস্যা বাড়াতে নয়, কমাতেই আমরা সব কিছু নিয়ে আলোচনা করি। আমাদের চ্যাঞ্জিং রুমের পরিবেশ অত্যন্ত চমৎকার। রোনালদো আমাদের সঙ্গে নানা ধরনের মজার করেন।’

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ঘানার বিরুদ্ধে কাতার বিশ্বকাপে প্রথম মাঠে নামবে পর্তুগাল। এবারের বিশ্বকাপে পর্তুগাল এইচ গ্রুপে। এ গ্রুপের অন্য দেশ দুটি হলো, উরুগুয়ে এবং দক্ষিণ কোরিয়া। 



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা