× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রোটিয়াদের টানা দশম সিরিজ জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪ ২১:১১ পিএম

প্রোটিয়াদের টানা দশম সিরিজ জয়

লাল বলের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার একচেটিয়া আধিপত্য। সবশেষ ১৯৯২ সালে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজে জিতেছিল ক্যারিবিয়ানরা। এরপর ১০টি সিরিজ খেললেও জয় পায়নি একটিও। দুই দলের সবশেষ সিরিজে ১-০ ব্যবধানে জিতেছে স্বাগতিকরা। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে ৬ ম্যাচ খেলে প্রোটিয়াদের এটি দ্বিতীয় জয়।

গায়ানা প্রভিডেন্সে সিরিজের দ্বিতীয় ম্যাচ জয় পেতে ওয়েস্ট ইন্ডিজকে ২৬৩ রানের লক্ষ্য দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ২২২ রানেই গুটিয়ে যায়। প্রথম ইনিংসে ১৬০ রানে অলআউট হওয়া দক্ষিণ আফ্রিকা গত শনিবার তৃতীয় দিনের প্রথম সেশনে দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ২৪৬ রানে।

রান তাড়া করতে নেমে ১০৪ রানেই ৬ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর সেখান থেকে গুড়াকেশ মোতি ও জশুয়া ডা সিলভা ৭৭ রানের জুটি গড়েন। এই জুটি কিছুটা ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ জেতার স্বপ্ন দেখায়। তবে কেশব মহারাজ সেই স্বপ্ন সত্যি হতে দেননি। এক রানের মধ্যে দুজনকে ফেরান। সব মিলিয়ে জয় থেকে ৪০ রান দূরত্বে থামে তাদের ইনিংস। এই ম্যাচে মোট ৫ উইকেট আর সিরিজে ১৩ উইকেট নিয়ে দুর্দান্ত এক রেকর্ড করেন মহারাজ। দক্ষিণ আফ্রিকার স্পিনার হিসেবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ১৭১ উইকেট শিকার করেন তিনি। সিরিজসেরাও নির্বাচিত হন মহারাজ।

এমন জয়ে উচ্ছ্বসিত প্রোটিয়া কোচ শুকরি কনরাড। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমরা যদি আরও বেশি খেলায় জয়লাভ করি, আরও ভালো করি, তবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল হবে।’ তিনি আরও বলেছেন, ‘এটি আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমরা দল হিসেবে আরও উন্নতি করতে চাই। আরও ম্যাচ জিততে চাই। আমাদের লক্ষ্য টেস্ট চ্যাম্পিয়নশিপে আরও সমৃদ্ধ হওয়া।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দশম সিরিজ জয়ের পর সফরকারী দলের অধিনায়ক টেম্বা বাভুমা বলেছেন, ‘একটি সত্যিকারের টেস্ট ম্যাচ ছিল। দুপক্ষই খেলায় ছিল। সবারই জেতার চান্স ছিল। আমাদের কষ্ট করতে হয়েছে, চ্যালেঞ্জ নিতে হয়েছে। দলের অভিজ্ঞ খেলোয়াড়রা কঠিন পরিস্থিতি মানিয়ে জয় এনে দিতে সাহায্য করেছে।’
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা