× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তান সিরিজ শেষ জয়ের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪ ১৬:৫১ পিএম

আপডেট : ১৭ আগস্ট ২০২৪ ১৭:১৪ পিএম

পাকিস্তান সিরিজ শেষ জয়ের

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ দল। রাওয়ালপিন্ডিতে আগামী ২১ আগস্ট শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। তবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজটি শুরুর আগেই টাইগার শিবিরে দুসংবাদ। চোটে পড়ে দল থেকে ছিটকে গেছেন টাইগার ওপেনার মাহমুদুল হাসান জয়। যে কারণে আসন্ন সিরিজে ডানহাতি এই ব্যাটারের খেলা হচ্ছে না।   

জাতীয় দলের সিরিজ শুরু হতে বাকি থাকলেও পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ ‘এ’ দল। সিরিজের প্রথম চার দিনের ম্যাচ খেলার সময় কুঁচকির চোটে পড়েন জয়। এই চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পারবেন না জাতীয় দলের এই ওপেনার। চোট থেকে সেরে উঠতে তার তিন সপ্তাহ সময় লাগবে বলে জানা গেছে। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘ফিল্ডিংয়ের সময় ডান পায়ের কুঁচকিতে চোট পেয়েছেন মাহমুদুল হাসান জয়। মাঠে ফিরতে তিন সপ্তাহের মতো সময় লাগবে। এখন টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে জয়ের বদলি হিসেবে কাকে পাকিস্তান পাঠাবে, নাকি পাকিস্তানে ‘এ’ দলের স্কোয়াড থেকে বদলি হিসেবে কাউকে নেবে।’

জয়ের স্থলাভিষিক্ত কে হবেন এখনও ঘোষণা করেনি বিসিবি। আগামীকালের মধ্যে এটি ঘোষণা হতে পারে। জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলামের রিপোর্টের অপেক্ষায় আছেন নির্বাচকরা। পাকিস্তান সিরিজের স্কোয়াডে অবশ্য বাড়তি ওপেনার আছেন সাদমান ইসলাম। রাওয়ালপিন্ডিতে জাকির হাসানের সঙ্গে ইনিংস ওপেন করতে পারেন তিনি।

এদিকে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে চার দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ১২২ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। যেখানে একমাত্র সফল ব্যাটার ছিলেন জয়। তরুণ এই ওপেনার একাই করেছেন দলের অর্ধেক রান, ১১৬ বলে ৬৫ রান। এরপর দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করতে পারেননি তিনি। 

এর আগে অস্ট্রেলিয়াতেও এইচপি দলের হয়ে দারুণ খেলেন জয়। ইনফর্ম এই ওপেনার চার দিনের ম্যাচের দুই ইনিংসে ৬৯ ও ৬৫ রানের ইনিংস খেলার পাশাপাশি বল হাতে ২১ রানে ৫ উইকেট নিয়ে দারুণ এক জয় এনে দেন। চোটে পড়ে সিরিজ থেকে ছিটকে যাওয়ায় ইসলামাবাদ থেকে দলের সঙ্গে রাওয়ালপিন্ডিতে যাবেন না তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা