× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয় দিয়ে মৌসুম শুরু করল ম্যানইউ, পিএসজি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪ ০৯:৪৯ এএম

আপডেট : ১৭ আগস্ট ২০২৪ ১০:৪২ এএম

শেষ সময়ের জয়ে মৌসুম শুরু করল ম্যানইউ। সংগৃহীত ছবি

শেষ সময়ের জয়ে মৌসুম শুরু করল ম্যানইউ। সংগৃহীত ছবি

ইউরোপিয়ান শীর্ষ পাঁচ লিগের মধ্যে লা লিগা শুরু হয়ে গেছে আরও দুই দিন আগে। এবার মাঠের লড়াইয়ে নতুন মৌসুম শুরু করেছে ইংলিশ প্রিমিয়ার লিগও। মৌসুমের উদ্বোধনী ম্যাচে গতকাল শুক্রবার মাঠে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও ফুলহ্যাম। ইউনাইটেডের ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে হওয়া এ ম্যাচে কষ্টার্জিত জয় পায় স্বাগতিকরা। অন্যদিকে লিগ ওয়ানের নতুন মৌসুমে বড় জয়ে শুরু করেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।

ওল্ড ট্রাফোর্ডে নিজেদের ঘরের মাঠে শুরু থেকেই খেলায় দাপট ছিল ইউনাইটেডের। ১৩ মিনিটে ২৫ গজ দূরে থেকে শট নেন ফুলহ্যামের কেনি টেটে। তবে দারুণ একই সেইভে সেটি রুখে দেন রেড ডেভিলদের গোলরক্ষক আন্দ্রে ওনানা। প্রথমার্ধে ফুলহ্যামের লক্ষ্যে শট ওই একটিই। ২৭ মিনিটে দারুণ সুযোগ এসেছিল ইউনাইটেডের সামনে। ভুল করে ক্যাসেমিরোর কাছে বল পাঠিয়ে দিয়েছিলেন ফুলহ্যাম গোলরক্ষক বার্নার্ড লেনো। কাসেমিরোর থেকে বল নিয়ে জোরালো শট করেন ব্রুনো ফার্নান্দেস। তবে দারুণ দক্ষতায় সেটি পা দিয়ে ঠেকিয়ে দেন লেনো।

সাত মিনিট পর আরও একটি গোল পেতে পারত ইউনাইটেড। তবে ক্যাসেমিরোর থেকে পাওয়া পাসে ডি বক্স থেকে ব্রুনোর নেওয়া শট এবারও ঠেকিয়ে দেন লেনো। ৩৭ মিনিটের মাথায় সুযোগ নষ্ট করেন ক্যাসেমিরো। গোলশূন্য ড্রয়েই শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধের শুরুতেও আক্রমণ শানাতে থাকে ইউনাইটেড। তবে বারবার রেড ডেভিলদের আক্রমণ ঠেকিয়ে দেন লেনো। ৭৪ মিনিটে সুযোগ পেয়েছিল ফুলহ্যাম। আর্জেন্টাইন ডিফেন্ডার লিয়ান্দ্রো মার্তিনেজের চমৎকার স্লাইডে গোলবঞ্চিত হয় ফুলহ্যাম। ৮৭তম মিনিটে আর গোলবার রক্ষা করতে পারেননি লেনো। বদলি নামা জিকর্জি দারুণ এক গোলে ইউনাইটেডকে জিতিয়ে দেন।

অন্যদিকে ফরাসি লিগ ওয়ানের প্রথম ম্যাচে লে হাভেরকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে কিলিয়ান এমবাপে-পরবর্তী যুগের প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। লিগ ওয়ানে লে হাভেরের বিপক্ষে ম্যাচের তিন মিনিটেই লি কাং-ইনের গোলে এগিয়ে যায় পিএসজি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল শোধ করে হাভের। তবে এরপর আক্রমণের ঢেউ তোলে পিএসজি। যদিও গোলের দেখা পাচ্ছিল না ফরাসি জায়ান্টরা।

ম্যাচের শেষ পাঁচ মিনিটে ৩ গোল পায় দলটি। ৮৫তম মিনিটে পিএসজিকে ২-১ গোলে এগিয়ে দেন উসমান দেম্বেলে। পরের মিনিটেই গোল করেন বারকোলা। তার চার মিনিট পর আরও ১টি গোল দেন কোলো মুয়ানি। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয়ে মাঠ ছাড়ে পিএসজি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা