× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু আজ রাতে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪ ১৯:১৬ পিএম

আপডেট : ১৬ আগস্ট ২০২৪ ১৯:১৮ পিএম

ম্যানইউ ওল্ড ট্রাফোর্ডে আতিথ্য দেবে ফুলহামকে

ম্যানইউ ওল্ড ট্রাফোর্ডে আতিথ্য দেবে ফুলহামকে

আড্ডা জমিয়ে রাত জাগার পালা শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। মাঠে গড়িয়েছে লা লিগা। যদিও স্প্যানিশ লিগে এখনও মাঠে নামেনি বড় দলগুলো। তবে আয়েশ করে টিভির পর্দায় চোখ রেখে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের রস আস্বাদনের সুযোগ মিলবে আজ রাতেই। ২০২৪-২৫ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন লড়াইয়ের দামামা বাজতে যাচ্ছে যে রাতে। 

আজ রাতে মাঠে গড়াতে যাচ্ছে প্রিমিয়ার লিগ। রাত ১টায় মৌসুমের উদ্বোধনী ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে আতিথ্য নেবে ফুলহাম। লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি নিজেদের প্রথম ম্যাচ খেলবে রবিবার চেলসির বিপক্ষে। বিগ ম্যাচ দিয়েই নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে কোচ পেপ গার্দিওলার সিটি। ইতেহাদ শিবির এ নিয়ে টানা পঞ্চমবারের মতো লিগ চ্যাম্পিয়ন হওয়ার মিশনে নামবে। এবার ইংলিশ লিগে উন্নীত হয়েছে লেস্টার সিটি, ইপ্সউইচ টাউন ও সাউদাম্পটন। বাংলাদেশে ইংলিশ লিগের খেলা সম্প্রচার করবে স্টার স্পোর্টস ও র‍্যাবিটহোল।

ইংলিশ লিগের মতো ফ্রান্সের লিগ ওয়ানও আরম্ভ হতে যাচ্ছে আজ রাতে। মৌসুমের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি লড়বে লে হাভ্রের বিপক্ষে। এবার নতুন পৃষ্ঠপোষকতা পেয়েছে লিগটি। এ কারণে নতুন লোগো নিয়ে মাঠে গড়াচ্ছে ফ্রান্সের এই শীর্ষ ঘরোয়া ফুটবল আসর। নতুনত্ব আনলেও লিগের জৌলুশ এখন অনেকটাই ফিকে। দুই মৌসুম আগেও এই লিগে খেলতেন লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পে ও সার্জিও রামোসদের মতো সুপারস্টাররা। লিগে ফিরেছে সেন্ট এতিয়েন্নে, অক্সের ও অ্যাঙ্গার্স। লিগটির খেলা দেখাবে স্পোর্টস ১৮।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা