× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০৩৬ অলিম্পিক আয়োজনে আগ্রহী ভারত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪ ১৬:০১ পিএম

আপডেট : ১৬ আগস্ট ২০২৪ ১৭:৫২ পিএম

২০৩৬ অলিম্পিক আয়োজনে আগ্রহী ভারত

বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্ট অলিম্পিক। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই প্রতিযোগিতার আয়োজক হতে চায় ভারত। এজন্য আগামী ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের জন্য এরই মধ্যে প্রাথমিক প্রস্তুতিও শুরু করেছে দেশটি।

গতকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) ছিল ভারতের স্বাধীনতা দিবস। রাজধানী দিল্লির লাল কেল্লায় দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অলিম্পিক আয়োজনের এই স্বপ্নের কথা জানান।

মোদি বলেন, ‘আজ (গতকাল) আমাদের মধ্যে ভারতের সেই যুবারা উপস্থিত, যারা অলিম্পিকে ভারতের পতাকা ওপরে তুলে ধরেছেন। আমি ১৪০ কোটি ভারতবাসীর অন্তরের অন্তঃস্থল থেকে তাদের অভিনন্দন জানাই। যারা প্যারালিম্পিকে অংশ নেবেন, তাদেরও শুভেচ্ছা জানাই।’

এরপর অলিম্পিক আয়োজন প্রসঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রীর ভাষ্য, ‘আমরা কিছু দিন আগে জি-২০ সম্মেলন করেছি। রাষ্ট্র হিসেবে এ ধরনের আয়োজনের সক্ষমতা ভারত বিশ্বের সামনে প্রমাণ করেছে। ভারত এখন স্বপ্ন দেখে ২০৩৬ সালে অলিম্পিক গেমস আয়োজনের। এ ব্যাপারে প্রস্তুতিও শুরু করেছি আমরা।’

চলতি মাসের শুরুতে ভারতের লোকসভায় কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ধবিয়াও অলিম্পিক আয়োজনের প্রস্তুতি ও ভাবনার কথা জানিয়েছিলেন। অলিম্পিক আয়োজনের দায়িত্ব কোন দেশ বা শহরকে দেওয়া হবে, সেটি ঠিক করে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। তাদের আরেকটি অঙ্গ সংস্থা ফিউচার হোস্ট কমিশন (এফএইচসি) আইওসির পক্ষে বিষয়টি নির্ধারণ করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা