× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোনালদো ম্যাজিকে ফাইনালে আল নাসর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪ ১৪:৪২ পিএম

আপডেট : ১৫ আগস্ট ২০২৪ ২০:৫৬ পিএম

ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলের উল্লাস

ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলের উল্লাস

নতুন মৌসুমে দারুণ প্রত্যাবর্তন হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর। মাঠের লড়াইয়ে ফিরেই ছড়ালেন দ্যুতি। সতীর্থদের গোলে অবদান রাখলেন। শেষে নিজেও উপহার দিলেন গোল। সিআর সেভেনের ফুটবল জাদুতেই বুধবার রাতে আল তাউনকে ২–০ গোলে হারিয়েছে আল নাসর। দারুণ এ জয়ে সৌদি সুপার কাপের ফাইনালে নাম লিখেছে রোনালদোর দল।

সৌদি আরবে পাড়ি জমানোর পর থেকেই শিরোপাখরায় ভুগছিলেন রোনালদো। মধ্যপ্রাচ্যে পাড়ি জমিয়ে প্রথম শিরোপা জেতেন গত বছরই। এবার আরও একটি ট্রফি জয়ের সুবর্ণ সুযোগ পর্তুগিজ মহাতারকার সামনে।  ফাইনালে উঠেই রোনালদো দিলেন চ্যাম্পিয়ন হওয়ার হুংকার। প্রতিপক্ষকে সতর্ক করতে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘সুপার কাপের ফাইনালে আমরা আসছি!’

শনিবার শিরোপা নির্ধারণী ম্যাচে আল নাসর মোকাবিলা করবে নেইমারের দল আল হিলালকে। সৌদি আরবের সফলতম ক্লাবটি এ আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।

আবহার প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্পোর্টস সিটিতে বুধবার রাতে সেমিফাইনালের লড়াইয়ের ৮ মিনিটেই লিড নেয় আল নাসর। রোনালদোর পাস থেকে প্রতিপক্ষের জাল কাঁপান আয়মান ইয়াহিয়া।

ম্যাচের ৫৭তম মিনিটে সুলতান আল ঘানামের পাস থেকে বল পেয়ে জালে বল জড়ান রোনালদো। এটি তার বর্ণিল ফুটবল ক্যারিয়ারের ৮৯৬তম গোল। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা