× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানে অনুশীলনে সাকিব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪ ০৩:২০ এএম

কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে সাকিব আল হাসানের আলাপচারিতা

কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে সাকিব আল হাসানের আলাপচারিতা

বাংলাদেশের ক্রিকেটাররা ঢাকা থেকে গেছেন পাকিস্তানে। কিন্তু ব্যতিক্রম কেবল সাকিব আল হাসান। টেস্ট সিরিজ খেলতে কানাডা থেকে এরই মধ্যে সতীর্থদের সঙ্গে যোগ দিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা শেষে শুধু দলে যোগই দেননি, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নাজমুল হোসেন শান্তদের সঙ্গে মাঠের অনুশীলনেও নেমে পড়েছেন। 

গতকাল বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ব্যাটিং অনুশীলন করেন সাকিব। অনুশীলনের ফাঁকে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গেও আলাপ করতে দেখা গেছে এ ক্রিকেট সুপারস্টারকে। সাকিবের সঙ্গে অনুশীলন করেছেন দেশের অন্য ক্রিকেটাররাও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে খেলোয়াড়দের সঙ্গে সাকিবকে অনুশীলন করতে দেখা গেছে।

পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য গত রবিবার দল ঘোষণা করেছে বিসিবি। পরের দিন, মানে সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, সাকিবের সঙ্গে যোগাযোগ রাখার কথা, ‘সাকিবের সঙ্গে যোগাযোগ থাকে, যোগাযোগ ছিল। গত মাসেও ছিল, এ মাসেও হয়েছে। প্রসেস হলো যে দেশের বাইরে কোনো খেলোয়াড় যদি থাকে তার সম্বন্ধে খোঁজ খবরটা নেওয়া। এ ছাড়া শরিফুলের সঙ্গেও কথা হয়েছে।’

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন, অথচ অনুশীলন করেননি সাকিব। কিন্তু কেন? ব্যাখ্যা দিয়ে লিপু বলেন, ‘এটা তার পারফরম্যান্সের আলোকেই যাচ্ছে। তার পারফরম্যান্স দিয়ে সে নিজেকে যে জায়গায় নিয়ে যেতে পেরেছে। অভিজ্ঞতা রয়েছে ভিন্ন ভিন্ন ফরম্যাটে, পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড, সবকিছু মিলিয়ে তিনি যাচ্ছেন।’

আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশের ক্ষমতায় বসেছে অন্তর্বর্তীকালীন সরকার। রাজনীতি ও সরকারের পালাবদলের আঁচ লেগেছে ক্রীড়াঙ্গনেও। তাই সাকিবের ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা। তবে সাকিবের বর্ণিল ক্যারিয়ারে রাজনীতির প্রভাব পড়ছে না একটুও। পাকিস্তান সিরিজের জন্য ঘোষিত দলে ডাক পেয়েছেন আগেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা