× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আরও পাঁচ বছর ইন্টারে লাওতারো মার্তিনেজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪ ১২:৪০ পিএম

আপডেট : ১৪ আগস্ট ২০২৪ ১২:৫৬ পিএম

লাওতারো মার্তিনেজ। সংগৃহীত ছবি

লাওতারো মার্তিনেজ। সংগৃহীত ছবি

গুঞ্জনটা অনেক দিন ধরেই ছিল, ইন্টার মিলানের সঙ্গে নতুন চুক্তি করতে পারেন লাওতারো মার্তিনেজ। শেষ পর্যন্ত সিরি আর ক্লাবেই ফের চুক্তি নবায়ন করেছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা। নতুন চুক্তি অনুযায়ী ২০২৯ সালের জুন পর্যন্ত নেরারুজ্জিদের হয়ে খেলবেন তিনি।

সোমবার এক বিবৃতি দিয়ে মার্তিনেজের চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে ইন্টার মিলান। অথচ প্রায় প্রতি মৌসুমেই তার ক্লাব ছাড়ার গুঞ্জন উঠে আসছিল। তবে ইউরোপে ইন্টারের হয়েই খেলে চলেছেন এ ফরোয়ার্ড। খেলবেন আরও পাঁচ মৌসুম।

নতুন চুক্তির বিষয়টি সর্বশেষ ২০২৩-২৪ মৌসুমের শেষ দিকেই প্রায় চূড়ান্ত ছিল। মৌখিক আলোচনা হয়েছিল গত ডিসেম্বরে। তবে নানা কারণে ঝুলে থাকলেও শেষ পর্যন্ত হয়েছে চুক্তিটি। আগের চুক্তি অনুযায়ী ২০২৬ সাল পর্যন্ত সানসিরোতে খেলার কথা ছিল মার্তিনেজের।

জানা গেছে, নতুন চুক্তি অনুযায়ী প্রতি মৌসুমে ৭ মিলিয়ন ইউরো বেতন পাবেন মার্তিনেজ। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯০ কোটি টাকা। তাতে ক্লাবের সর্বোচ্চ উপার্জনকারী হয়ে উঠবেন ইন্টারের জার্সিতে এখন পর্যন্ত দুটি করে সিরি আ, ইতালিয়ান কাপ ও ইতালিয়ান সুপার কাপ জেতা এ ফরোয়ার্ড।

এর আগে ২০১৮ সালে আর্জেন্টিনার রেসিং ক্লাব থেকে ইন্টার মিলানে যোগ দেন মার্তিনেজ। ইতালিতে প্রথম মৌসুম থেকেই জ্বলে ওঠেন তিনি। গত মৌসুমে তো ছিলেন দুর্দান্ত ছন্দে; ২৪ গোল করে সিরি আর সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। এ ছাড়া ২০২৩-২৪ মৌসুমের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন মার্তিনেজ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা