× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানে ১২২ রানেই অলআউট বাংলাদেশ ‘এ’ দল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪ ২০:৪৭ পিএম

আপডেট : ১৩ আগস্ট ২০২৪ ২২:২৮ পিএম

পাকিস্তানে ১২২ রানেই অলআউট বাংলাদেশ ‘এ’ দল

চলতি মাসেই পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। আসন্ন সিরিজে সুযোগ পেয়েছেন এমন ৬ ক্রিকেটারকে নিয়ে পাকিস্তান শাহিনস দলের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচ খেলছে বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু চার দিনের ম্যাচের প্রথম দিনেই মাত্র ১২২ রানে গুটিয়ে গেছে এনামুল হক বিজয়ের দল।  

ইসলামাবাদে গতকাল মঙ্গলবার বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪৪.৩ ওভারে মাত্র ১২২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ ‘এ’ দল। জাতীয় দলে সুযোগ পাওয়া ওপেনার মাহমুদুল হাসান জয়ের ৬৫ রান  ছাড়া বাকি পাঁচজনই পুরোপুরি ব্যর্থ হয়েছেন। বাকি পাঁচ ক্রিকেটার হচ্ছেন-জাকির হাসান, মমিনুল হক, মুশফিকুর রহিম, নাঈম হাসান ও হাসান মাহমুদ।

পাকিস্তান শাহিনসের দুই পেসার নাসিম শাহ ও মীর হামজার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ ‘এ’ দল। সমান ৩টি করে উইকেট নিয়েছেন পাকিস্তানের এই দুই পেসার। প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে নাসিম যেন বুঝিয়ে দিলেন মূল ম্যাচেও তাকে খেলাটা সহজ হবে না মুশফিক-মমিনুলদের। আসন্ন সিরিজেই প্রায় এক বছর পর টেস্টে ফিরবেন উদীয়মান এই পেসার।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে বিনা উইকেটে ২ রান করেছে পাকিস্তান শাহিনস। ১২০ রানে পিছিয়ে থেকে আজ দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নামবে পাকিস্তান শাহিনস। প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচে ঘুঁরে দাঁড়াতে হলে দ্বিতীয় দিন দুর্দান্ত কিছু করতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা