× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টিতে ফিরছেন অ্যান্ডারসন!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪ ১৭:৫৫ পিএম

আপডেট : ১৩ আগস্ট ২০২৪ ২০:৫৩ পিএম

টি-টোয়েন্টিতে ফিরছেন অ্যান্ডারসন!

বয়স ৪১ ছাড়িয়ে ৪২ বছরে তিনি। এ বয়সেও কী দুর্দান্ত জেমস অ্যান্ডারসন। ক্রিকেটের শুভ্র সাদা ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারি এ পেসার ইতোমধ্যে অবসরে গেছেন। যদিও ফের টি-টোয়েন্টিতে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি। অথচ ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে ইংল্যান্ড পেসার  সবশেষ মাঠে নেমেছিলেন ১০ বছর আগে। ২০১৪ সালে টি-টোয়েন্টি ব্ল্যাস্টে ফাইনাল খেলেছিলেন অ্যান্ডারসন। 

বর্তমানে ইংল্যান্ডের পেস বোলিং পরামর্শক হিসেবে কাজ করছেন অ্যান্ডারসন। তার চাকরির মেয়াদ পাকিস্তান ও নিউজিল্যান্ড সিরিজ পর্যন্ত বাড়লেও ২০২৫ সালের শুরুতে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ ও দক্ষিণ আফ্রিকার এসএ-টোয়েন্টি খেলার সময় পাবেন অ্যান্ডারসন। তিনি বলেছেন, ‘আমার শরীর এখনও নিজেকে ৪২ বছর বয়সি মনে করতে শুরু করেনি। আমি টেনিস কোর্ট দাবড়ে বেড়াব, আশা করছি পরের পাঁচ বছরেও বার্নলি সিসির হয়ে মাঠে দৌড়ঝাঁপ করব। শরীরটা একদম নিশ্চল হওয়া পর্যন্ত থামাথামি নেই। আর এ কারণেই আমি চালিয়ে যেতে চাই। আমি মনে করি, জোরে বল করার ক্ষমতা আমার আছে। এই সক্ষমতা যত দিন থাকবে, কেন ব্যবহার করব না।’

অ্যান্ডারসনকে মূলত টি-টোয়েন্টিতে ফেরার উৎসাহ জুগিয়েছে ১০০ বলের ক্রিকেট ‘দ্য হানড্রেড’।  তিনি বলেছেন, ‘আমি হানড্রেড দেখেছি, সেখানে দেখলাম প্রথম ২০ বলে বল অনেক সুইং করে। আমি মনে করি, আমি তো এটা করতে পারি, আমি এখনও এ রকম করতে পারি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা