× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাপনসহ বিসিবি কর্তাদের পতদ্যাগের দাবিতে বিক্ষোভ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪ ১৪:০০ পিএম

পাপনসহ বিসিবি কর্তাদের পতদ্যাগের দাবিতে বিক্ষোভ

বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ক্রীড়াঙ্গনের প্রতিটি ক্ষেত্রেই পরিবর্তনের দাবি উঠেছে। আওয়ামী লীগ সমর্থিত সংগঠকদেরও দেখা মিলছে না বোর্ডে। নতুন সরকারের অধীনে বিসিবি বা বাফুফের ভবিষ্যৎ নিয়েও নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সব পরিচালকদের পদত্যাগের দাবি উঠেছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ের বাইরে ‘বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ’ সংগঠনের ব্যানারে প্রায় হাজারখানেক মানুষ বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। ব্যানারে লেখা ছিল, ‘গত ১৫ বছরে আওয়ামী দুঃশাসনে পরিচালিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অযোগ্য, অদক্ষ ও দুর্নীতিবাজ সকল পরিচালকদের অপসারণ ও পদত্যাগের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন।’

কোনো কোনো ব্যানারে লেখা, ‘বিসিবির সকল অযোগ্য পরিচালকদের পদত্যাগ করতে হবে।’ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস, বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যান ইসমাইল হায়দার মল্লিক, বিসিবির পরিচালক ওবেদ রশীদ নিজাম-ক্রিকেট বোর্ডের শীর্ষ এই কর্মকর্তাদের নাম উল্লেখ করা হয়েছে বিক্ষোভে।  বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ খালেদ মাহমুদ সুজনের ছবিও দেখা গেছে বিক্ষোভকারীদের ব্যানারে।    

বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের এই কর্মসূচিতে ছিলেন বিএনপির ক্রীড়া সম্পাদক ও সাবেক ফুটবলার আমিনুল হক, বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু ও কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল। এই তিনজনের সঙ্গে প্রতিবাদ সভায় আরও অনেকেই বক্তব্য রাখেন। তাদের একটাই দাবি—বিসিবির সব পরিচালকদের পদত্যাগ করতে হবে।

এর আগে, গত ৭ আগস্ট সকালে বিসিবিতে ব্যানার নিয়ে হাজির হন কয়েকজন ক্রিকেট সংগঠক। তাদের দাবি, আওয়ামী লীগ সরকারের অধীনে এত দিন বিসিবিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এসবের সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি চান তারা। এসময় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক দুই ক্রিকেটার হাবিবুল বাশার সুমন ও মিনহাজুল আবেদীন নান্নু।

এদিকে বিসিবির নিরাপত্তায় স্টেডিয়ামের অফিসের সামনে এখনও পাহারায় আছে বাংলাদেশ সেনাবাহিনী। আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়েও দুশ্চিন্তা আছে। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বৈশ্বিক এই টুর্নামেন্ট আয়োজনের শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা