× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০২৮ অলিম্পিকে ফিরছে ক্রিকেট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ আগস্ট ২০২৪ ২১:৫৬ পিএম

আপডেট : ১২ আগস্ট ২০২৪ ২২:১৩ পিএম

২০২৮ অলিম্পিকে ফিরছে ক্রিকেট

১৯০০ সালে অলিম্পিকে ছিল ক্রিকেট। দ্য গ্রেটেস্ট শো অন আর্থে এরপর আর কখনই ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়ে ছিল না। ক্রিকেটকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে অনেক সময় ধরেই জোর দাবি ছিল খেলাটিকে অলিম্পিকে অন্তর্ভুক্তির জন্য। অবশেষে ১২৮ বছরে অপেক্ষা কাটিয়ে পরবর্তী অলিম্পিকে ফিরতে যাচ্ছে ক্রিকেট। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক দিয়ে অলিম্পিকে ফিরবে ক্রিকেট। 

সাবেক অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং মনে করেন, এই বিষয়টি ক্রিকেটের উন্নতির জন্য বেশ সহায়ক হবে। রবিবার (১১ আগস্ট) অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়ে আইসিসি রিভিউতে পন্টিং বলেছেন, ভালো কিছুই অপেক্ষা করছে ক্রিকেটের জন্য।

তিনি বলেন, এটি আমাদের খেলাটির জন্য স্রেফ ইতিবাচকতাই নিয়ে আসতে পারে। আমি গত ১৫ বা ২০ বছরে বিভিন্ন কমিটিতে বসেছি এবং সেখানে সবসময় প্রায় প্রতিটি এজেন্ডার শীর্ষে ছিল একটি ব্যাপার কীভাবে আমরা খেলাটিকে অলিম্পিকে ফিরিয়ে আনব? এবং অবশেষে, এটা হতে যাচ্ছে। এটা এখন আর মাত্র চার বছর দূরে আছে। আমি মনে করি এটি ক্রিকেটকে যুক্তরাষ্ট্রে তৃণমূল পর্যায়ে প্রবেশ করার সুযোগ দেবে।

২০২৮ অলিম্পিকে ক্রিকেট টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হবে, যেখানে পুরুষ ও নারী উভয় ইভেন্টই মাঠে গড়াবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা