ক্যারিবিয়ানদের মুখরক্ষা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪ ১৪:০৩ পিএম
বৃষ্টির কারণে নষ্ট হয় ১৪২ ওভার। তার পরেও পোর্ট অব স্পেনে সিরিজের প্রথম টেস্টে জয়ের স্বপ্ন দেখছিল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা ২৯৮ রানের লক্ষ্য দিলেও শেষ দিনে ক্যারিবিয়ানরা ৫ উইকেটে ২০১ রানে দিন শেষ করায় ড্রয়ে শেষ হয়েছে এই টেস্ট। গত বছরের জুলাইয়ের পর ২৮ ম্যাচের মধ্যে এটি প্রথম ড্র।
পঞ্চম দিনে এসে বেশ দ্রুত রান তুলে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল প্রোটিয়ারা। তবে ক্যারিবিয়ানদের হয়ে দৃঢ়চেতা মানসিকতায় ব্যাট করেছেন অ্যালিক আথানেজ। মাত্র অষ্টম টেস্ট ম্যাচ খেলতে নামা এই ব্যাটার ক্যারিয়ার সেরা ৯২ রানের ইনিংস উপহার দিয়েছেন। তাতে প্রায় তেরো মাস পর ড্র দেখলো টেস্ট ক্রিকেট।
পোর্ট অব স্পেনে দুই সেশনের মতো সময়ে ক্যারিবীয়দের অলআউট করতে পারেনি তারা। দ্বিতীয় ইনিংসে এইডেন মার্করামদের মারকুটে ব্যাটিংয়ে ওভারপ্রতি প্রায় ছয়ের কাছাকাছি গড়ে ৩ উইকেটে ১৭৩ রান তুলে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। মার্করাম ৫০ বলে করেন ৬৮।
ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৯৮ রানের। ১৮ রানে ২ উইকেট হারিয়ে বসেছিল ক্যারিবীয়রা। তবে অলিক অ্যাথানাজের ক্যারিয়ারসেরা ৯২ রানে দক্ষিণ আফ্রিকার স্বপ্ন পূরণ হয়নি। ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে ২০১ রান তুললে ড্র মেনে নেয় দুই দল।
সংক্ষিপ্ত স্কোর—
দক্ষিণ আফ্রিকা: প্রথম ইনিংস— ৩৫৭ (টনি ৭৮, বাভুমা ৮৬;ওয়ারিক্যান ৪/৬৯, সিলস ৩/৬৭) ও দ্বিতীয় ইনিংস— ১৭৩/৩ডি. (স্টাবস ৬৮, জর্জি ৪৫; ওয়ারিক্যান ২/৫৭)
ওয়েস্ট ইন্ডিজ: প্রথম ইনিংস— ২৩৩ (কার্টি ৪২, হোল্ডার ৩৬; মহারাজ ৪/৭৬, রাবাদা ৩/৫৬) ও দ্বিতীয় ইনিংস— ২০১/৫ (আথানেজ ৯২, কার্টি ৩১, হোল্ডার ৩১*; মাহারাজ ৪/৮৮)
ফল: ম্যাচ ড্র