× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্যারিস অলিম্পিক ২০২৪

অলিম্পিকে মেডেল বিতর্ক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ আগস্ট ২০২৪ ২১:২৬ পিএম

আপডেট : ১১ আগস্ট ২০২৪ ২২:২৬ পিএম

অলিম্পিকে মেডেল বিতর্ক

সংঘর্ষ, খাবারে পোকা, সিন নদীর দূষণ, প্যারিস অলিম্পিক এমনই বেশকিছু বিতর্কের সাক্ষী। সে তালিকায় এবার যুক্ত হয়েছে মেডেল বিতর্ক। যুক্তরাষ্ট্রের স্কেটবোর্ডিং খেলোয়াড় নাইজাহ হিউস্টনের দাবি, তিনি যে ব্রোঞ্জ পদক জিতেছেন তার রঙ বদলাতে শুরু করেছে।

পদকের রঙ বদলে যাওয়া নিয়ে সামাজিকমাধ্যমে নাইজাহ লিখেছেন, ‘যখন পদকটি দেওয়া হয়েছিল, এটি চকচকে ছিল। কিন্তু আমার ঘর্মাক্ত ত্বকের স্পর্শ এবং বন্ধুদের গলায় ঝুলে থাকার ফলে এটির রঙ বদলে গেছে। মনে হচ্ছে, এতে যথাযথ মান রক্ষা করা হয়নি। অলিম্পিক মেডেল, তুমি হয়তো মানটা আরও বাড়িয়ে নিতে পারতে!’ আরেক পোস্টে নাইজাহ মজা করে লিখেছেন, ‘এই পদক দেখে মনে হচ্ছে, এটি যুদ্ধে গিয়েছিল, সেখান থেকেই ফিরেছে।’

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ লিখেছে, আইফেল টাওয়ার যে লোহায় বানানো তার ছোট একটি অংশ ব্যবহার হয়েছে প্যারিস অলিম্পিকের মেডেলে। গোল্ড মেডেলের বেশিরভাগ জুড়েই সিলভার-গোল্ডের মিশ্রণ। কপার, জিঙ্ক ও টিনের সমন্বয়ে গড়া ব্রোঞ্জ মেডেল। সঙ্গে অক্সিজেনের নির্দিষ্ট মাত্রার ব্যাপারও থাকে, সেটি রক্ষা না হওয়ায় নাইজাহর মেডেলটি ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। তবে সেটি নির্ভর করছে এতে ব্যবহৃত উপাদানগুলোয় কতটা মান রক্ষা হয়েছে তার ওপর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা